দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই বিধানসভার ১৫টি বুথে পুনর্নির্বাচন চলছে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে চলছে ভোটগ্রহণ। আজ, শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটাভুটি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোটদান পর্ব। পাঁচ ঘন্টা অতিক্রান্ত হলেও কোন বড় ধরণের অভিযোগ সামনে আসেনি এই পুনর্নির্বাচনকে কেন্দ্র করে। গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে এই সব বুথে অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগ খতিয়ে দেখেই ওই সমস্ত বুথে ফের ভোটগ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির খবর আসলেও পুননির্বাচনের দাবি ওঠেনি। কিন্তু বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে বেশ কিছু জায়গায় গুরুতর অভিযোগ সামনে আসে। এরপরই নির্বাচন কমিশনের তরফ থেকে সেখান থেকে রিপোর্ট নেওয়া হয় এবং স্ক্রুটিনি করে শনিবার ফের পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়।

আরও পডুন: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাধার মুখে শশী পাঁজা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

কমিশন সূত্রের খবর, ৩২টি অভিযোগ জমা পড়ে ফলতা থেকে। এরপর রয়েছে ডায়মন্ড হারবারের ২৯টি, মগরাহাট থেকে ১৩ ও বজবজ থেকে ৩টি অভিযোগ জমা পড়েছে। কোথাও ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া, কোথাও আবার ইভিএমে আতর লাগিয়ে দেওয়া বা ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার অভিযোগ আসে। জানা যায়, যে সমস্ত জায়গাগুলি থেকে এই অভিযোগ ওঠে সেখানে বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তা দেখে রিপোর্টও জমা দেন তিনি। তারপরই পুনর্নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, মগরাহাট পশ্চিমের একটি বুথের সামনে সকাল ৬টা ১৫ মিনিট থেকে লাইন দিয়েছেন ভোটাররা। দ্বিতীয়বার ভোট দিতে হচ্ছে বলে এখানকার বাসিন্দারা কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন।

যদিও এইসব বুথ গুলিতে এখনও শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে বলেই জানা গিয়েছে। যদিও পুনর্নির্বাচনও ইভিএম জটিলতা দেখা দিয়েছে। ডায়মন্ড হারবার বিধানসভার ২৪৩ নম্বর বুথে ইভিএম-এ গন্ডগোলের অভিযোগ তোলেন ভোটাররা। এক ভোটারের দাবি, তিনি ৩০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সেই বিষয়টিও খতিয়ে দেখা হয় এবং বর্তমানে কড়া নজরদারিতে চলছে ভোট গ্রহণ।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?