বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কুর্সিতে বসেই বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন প্রাক্তন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেটারদের দুপুরে ‘ভাত-আলু ভর্তা ও গরুর মাংসে’র মতো ‘ভাতঘুম’ দেওয়া খাবার বন্ধ করে দিচ্ছেন। পরিবর্তে ফিটনেস-সমৃদ্ধ অন্য খাবার দেওয়া হচ্ছে।

আগামী সোমবার (৪ মে) থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এতদিন দুপুরে ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলোর তরফে ক্রিকেটারদের দুপুরের খাবার সরবরাহ করা হতো। মেনুতে থাকত ডাল-ভাত-আলু ভর্তা ও গরুর মাংসের মতো খাবার। আর ওই খাবার খেয়ে কার্যত ভাত-গুমে চলে যেতেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি হয়েই ওই মেনুতে বদল আনার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। শনিবার (২ মে)ডিপিএল নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘এবার থেকে ডিপিএলে অংশগ্রহণকারী দলগুলির ক্রিকেটারদের খাবারের ব্যবস্থা করবে বিসিবি। ভাত, আলু ভর্তা আর গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেওয়া হবে।’ খানিকটা মজার ছলে তিনি বলেন, ‘আমি জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা… হয়তো সহজ হবে না। জাতীয় দল, অনূর্ধ্ব–১৯ বা ‘এ’ দলের ক্রিকেটাররা হয়তো অভ্যস্ত। কিন্তু ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের জন্য পুরোটা বদলে ফেলা কঠিন। কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে রান্না হচ্ছে, এটা আমরা চেষ্টা করব।’

চলতি মরশুমে ডিপিএলের সব ভেন্যুতে  চার থেকে পাঁচটি অ্যাম্বুলান্স রাখা হবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমার কাছে মনে হয়, সবার নিরাপদ থাকা নিশ্চিত করা বিসিবির দায়িত্ব। আমরা যতটুকু করতে পারি, অতটুকু ব্যবস্থা করে রাখি। আমাদের প্রতিটা মাঠেই কমবেশি অ্যাম্বুলান্স থাকবে।’

 

১০ রাজ্যে আজ রাজ্যসভা নির্বাচন, ক্রস ভোটিংয়ের আশঙ্কায় চাপে ঝাড়খণ্ড

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র