আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি ,চিত্তরঞ্জন:বাংলা-ঝাড়খণ্ড সীমানার মিহিজাম থানা এলাকার বোধমা-জিতপুর জঙ্গলে শনিবার সকালে এক যুবক ও এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘন জঙ্গলের ঝোপের মধ্যে দুটি দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। খবর জানাজানি হতেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।শনিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা প্রাত্যহিক কাজে জঙ্গলের(Forest) দিকে গেলে ঝোপের আড়ালে দুটি নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়েই মিহিজাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাটি ঘিরে ফেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সাগেন হাঁসদা, যিনি স্থানীয় মিহিজাম এলাকারই বাসিন্দা। অন্যদিকে, মৃত যুবতীর নাম মালতী মুর্মু (২১)। তিনি পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্তর্গত মহেশপুরের(Maheshpur) বাসিন্দা।প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত যুবতী মালতী মুর্মু বিবাহিত ছিলেন। ঝাড়খণ্ডের(Jharkhand) যুবক ও বাংলার বিবাহিত যুবতীর এই রহস্যজনক মৃত্যু এখন পুলিশের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঘটনাস্থল থেকে কিছু বিষাক্ত পদার্থ উদ্ধার করেছে পুলিশ। তাই প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে করা হলেও, ঘটনার নেপথ্যে বড় কোনো রহস্য লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় তদন্তকারী অফিসারদের ভাবিয়ে তুলছে বেশ কিছু দিক এটি কি নিছকই প্রেমঘটিত কারণে আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?উভয়ই কি স্বেচ্ছায় বিষপান করেছেন, নাকি তাঁদের বিষ খাইয়ে মারার কোনো ষড়যন্ত্র করা হয়েছে?অন্য কোনো পক্ষ সম্পর্কের টানাপোড়েন থেকে এই ঘটনা ঘটিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করছে না তো?

জনমানবহীন এই জঙ্গলে তাঁরা কখন এবং কীভাবে পৌঁছলেন।মিহিজাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ রাণা জানিয়েছেন, “পুলিশ সবদিক বিবেচনা করে তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক তদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা প্রেমঘটিত বিবাদ, পুরনো শত্রুতা বা ‘অনার কিলিং’-এর মতো সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছি।”এই জোড়া মৃত্যুর ঘটনায় মিহিজাম ও কল্যাণেশ্বরীর মহেশপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই রাজ্যের সীমানা এলাকায় এখন একটাই আলোচনা— এটি আত্মহত্যা না কি সুপরিকল্পিত খুন? ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমেই এই ‘ডাবল ডেথ মিস্ট্রি’-র জট খুলবে বলে আশা করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়িতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ