ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফলতায় ২১ মে ফের পুননির্বাচনের দিন ঘোষণা করা হল।ভোটের ফলের পর ফের ২১ মে ফলতায় বিধানসভায় নির্বাচন হবে। ঐদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলতায় ২৮৫টি বুথে ফের ভোট নেওয়া হবে। ২৪ মে ফলতার(Falta) ভোটের গণনা হবে এবং ফল ঘোষণা করা হবে বলে শনিবার রাতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফলতায় ২৯ এপ্রিল বুধবার যে ভোট গ্রহণ হয়েছে তা পুরোপুরি অবৈধ।সোমবার ২৯৩ টি বিধানসভা নির্বাচনের গণনা হবে বলে জানিয়ে দিল কমিশন। শুধুমাত্র ফলতার গণনা স্থগিত থাকবে। সেক্ষেত্রে নির্বাচনে যে সকল প্রার্থী আছেন তারাই থাকবেন।

সেই প্রার্থীরা কবে থেকে আবার ফের সেখানে প্রচার করতে পারবেন এবং সেখানে আচরণ বিধি কবে থেকে কিভাবে লাগু থাকবে তা নিয়ে খুব শীঘ্রই পরবর্তী নির্দেশিকা কমিশন জারি করবে বলে জানা গিয়েছে। ফলতায় ১৮ টি বুথকে ঘিরে মূলত ইভিএম মেশিনে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। কোন কোন ইভিএম মেশিনে বোতামে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ এসেছিল।এদিকে,পুনর্নির্বাচনের দাবিতে শনিবার পথে নামে ফলতা। পথ অবরোধে উত্তেজনা, ইভিএম নিয়ে নতুন বিতর্ক দেখা দেয়।

দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকায় পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট ও ডায়মন্ড হারবারে বিভিন্ন জায়গায় মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন হয় শনিবার। তবে ফলতায় দ্বিতীয় দফার ভোটের দিন ইভিএম কারচুপির অভিযোগ উঠলেও শনিবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশন সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়নি।এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভোটাররা রাস্তায় নেমে পুনর্নির্বাচনের দাবি তোলেন।অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। ফলে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ওঠে। অবশেষে শনিবার রাতে ফলতার ভোট গণনা স্থগিত রেখে ফের নতুন ভোট গ্রহণের দিন ঘোষণা করে কমিশন।

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন