‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফলাফল। আর তার আগে খাস কলকাতায় অভিনব মিষ্টি তৈরিতে মেতে উঠেছে মিষ্ঠান্ন ভাণ্ডার। বাঙালি আর মিষ্টি একে অন্যের সঙ্গে জড়িত। বিশেষ করে কলকাতার রসগোল্লা এবং রাজভোগ বিশ্ববিখ্যাত। ১২ মাসে ১৩ পার্বণে এই দুই মিষ্টি বাঙালি খেয়েই থাকে। আবার কোনও কারণ ছাড়াই তা পাতে পড়ে। যার স্বাদে আপ্লুত হয়ে ওঠে বাঙালির মন। এবার ভোট উৎসবেও জুড়ে গেল মিষ্টি। তাও অভিনব নাম নিয়ে। মিষ্টান্ন ব্যবসায়ীরা তা করে এখন তাক লাগিয়ে দিয়েছেন। এমনকী তা দেদার বিকোচ্ছে বলেই খবর।

এদিকে এই দুই মিষ্টির অভিনব নাম হল—‘‌মোদি ভোগ’‌ এবং ‘‌জয় বাংলা রসগোল্লা’‌। ভোট স্পেশাল মিষ্টিতে এখন মেতে উঠেছে আম–বাঙালি। রাত পোহালেই ৪ তারিখ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। সেদিন সংবাদমাধ্যমের পর্দায় থাকবে গোটা দেশবাসীর চোখ। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? এই প্রশ্নে মশগুল বাঙালি। তবে মিষ্টি বিক্রেতারা প্রস্তুত আছেন রাজনৈতিক দলের প্রত্যাশা সামাল দিতে অভিনব মিষ্টি তৈরি করে। সব পক্ষের মিষ্টি মুখের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। খাস কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান নবীনচন্দ্র দাস তৈরি করে ফেলেছে গেরুয়া রাজভোগ—যার নাম দিয়েছে ‘‌মোদি ভোগ’‌। আর তৃণমূলের জন্য তৈরি হচ্ছে সবুজ রসগোল্লা, যার নাম ‘‌জয় বাংলা’‌। আরও একাধিক মিষ্টি থাকছে।

অন্যদিকে ভোটের ফলাফল যে দিকেই যাক তাতে যেন সৌজন্য নষ্ট না হয় চায় মিষ্টির দোকানের বিক্রেতারা। এই বিষয়ে নবীনচন্দ্র দাস দোকানের মালিক ধীমান দাস বলেন, ‘‌কলকাতায় যখন মোদিজি এসেছিলেন তাঁকে এই দোকান থেকেই গেরুয়া রাজভোগ দেওয়া হয়েছিল। আর সেই রাজভোগের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে মোদি ভোগ রাখা হচ্ছে। আবার সবুজ রসগোল্লার নাম রাখা হচ্ছে জয় বাংলা রসগোল্লা। যাতে দুই দলই সেসব কেনে এবং একে অপরকে খাওয়াতে পারে।’‌

মিষ্টান্ন ভাণ্ডার সূত্রে খবর, ভোটের ফলপ্রকাশের পর যে দল জেতে তাদের কর্মী–সমর্থকদের মিষ্টিমুখ করানো হয়। এটাই প্রথা। আর সেই মিষ্টিমুখ করাতে কলকাতার এই বিখ্যাত দোকানে বরাত এসে থাকে। এবারও তা মিলবে বলে আশা করা হচ্ছে। অতীতে পাওয়া বরাত অনুযায়ী, এবারও প্রায় ১০ থেকে ১২ হাজার রাজভোগ ও রসগোল্লা করার জন্য তৈরি হয়েছে মিষ্টির দোকান। প্রত্যেকটি রাজভোগ ও রসগোল্লার দাম হবে ন্যূনতম কুড়ি টাকা প্রতি পিস রাখা হচ্ছে। সন্দেশের মধ্যে ফুটিয়ে তোলা বিজয়ী দলের প্রতীক চিহ্ন দিয়েও মিষ্ঠি তৈরি করা হচ্ছে। তৃণমূল এবং বিজেপি দু’‌পক্ষের বেশ কিছু কর্মী দাবি করেছেন, তাঁরা নিজেরাই স্থানীয় মিষ্টির দোকানগুলিতে প্রাথমিকভাবে কথাবার্তা সেরে রেখেছেন রঙিন সন্দেশ ও রসগোল্লা–রাজভোগ তৈরি করার জন্য। বেলা গড়ালে যত ট্রেন্ড স্পষ্ট হবে, সেই মতো চূড়ান্ত অর্ডার দেওয়া হবে।

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

‘মেয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার!’ তারাতলা দুর্ঘটনায় অকালমৃত্যু ভাটপাড়ার পাপ্পুর

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক