ঝাড়গ্রামে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতি ধান চাষের, মাথায় হাত চাষীদের

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম: টানা কয়েকদিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ার জেরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে ধান চাষে মারাত্মক ক্ষতির চিত্র সামনে এসেছে। মাঠে মাঠে ধান গাছ লুটিয়ে পড়ে রয়েছে, বহু জমিতে জল জমে ডুবে গেছে ফসল। এতে চাষীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের হিজলা, রায়পাল, জুনশোলা, বাঘুয়াশোল, গোয়ালমারা এলাকায় সবচেয়ে বেশি ক্ষতির খবর মিলেছে। পাশাপাশি সাঁকরাইল, নয়াগ্রাম (Nayagarm), ঝাড়গ্রাম (Jhargram) ও বিনপুর ব্লকেও ধান ও সব্জি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় চাষী (Farmer)সৌমেন পাল জানান, “ধান চাষের ক্ষতি প্রায় সবারই হয়েছে। হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। ঋণ নিয়ে চাষ করেছি, এবার ফলন ভালো হওয়ার আশা ছিল। কিন্তু এই অবস্থায় দোকানের দেনা কীভাবে মেটাবো বুঝতে পারছি না। সরকারও এখনো কোনো সাহায্যের আশ্বাস দেয়নি।”আরেক চাষী সরমা সরেন (Sharma Soren) বলেন, “ট্রাক্টর দিয়ে জমিতে কাদো করা হয়েছিল। যদি ধান কাটাই না করতে পারি, তাহলে সেই খরচ কীভাবে শোধ করব? জমিতে এখনো জল জমে আছে, আরও বৃষ্টি হলে ধান গজিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

চাষীদের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে আর্থিক সহায়তা প্রদান করা হোক। নইলে বিপাকে পড়বেন হাজার হাজার কৃষক পরিবার।স্থানীয় সূত্রে জানা গেছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতির (Damarage)পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?