Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভার ভোটগণনা শুরু হবে। বাংলা, তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরীতে আর কয়েকঘন্টার মধ্যেই বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ শুরু হবে। ভাগ্য নির্ধারণ হবে কয়েকশো প্রার্থীদের। তবে বাকি রাজ্যগুলির থেকে দেশ এমনকী বিদেশে থাকা রাজনৈতিক সচেতন ব্যক্তিদের নজর রয়েছে বাংলায়। সেই দিকেই তাকিয়ে সকলে। আগামিকাল, সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে যাবে গণনা। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপরেই খুলবে ইভিএম। বেলা বাড়লেই বোঝা যাবে ক্ষমতার রাশ কার হাতে যাচ্ছে।

Share:

May 3, 2026 12:00 am
লোডশেডিং হলে জেনারেটর ভরসা মনোজের

ভোটগণনার সময়ে হঠাৎ লোডশেডিং হলে কী হবে স্পষ্ট জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি আজ, রবিবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, ‘WBSEDCL এবং CESC-এর সঙ্গে বৈঠক হয়েছে। আমরা বলেছি, গণনার সময়ে যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখতে। তারপরেও জেনারেটর রাখা হচ্ছে।’

May 3, 2026 12:00 am
রাজ্যের কোন আসনে কম রাউন্ড গণনা, জানুন

সবচেয়ে কম রাউন্ড গণনা হবে মেটিয়াবুরুজ, বীজপুর ও সপ্তগ্রাম বিধানসভায়। এই বিধানসভাগুলিতে ১০ রাউন্ড করে গণনা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সবচেয়ে বেশি রাউন্ড গণনা হবে হুগলির চুঁচুড়া বিধানসভায়। মোট ২৭ রাউন্ড। রাজ্যের হাইভোল্টেজ আসন ভবানীপুরে ২০ রাউন্ড গণনা হবে। নন্দীগ্রামে গণনা হবে ১৮ রাউন্ড।

May 3, 2026 12:00 am
ফলতার ৬০টি বুথের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে বড় পদক্ষেপ

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার ৬০টি বুথের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। ওই বুথগুলির ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও অবজার্ভার মিলিয়ে মোট ২৪২ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। দ্বিতীয় দফার ভোটের দিন ফলতায় কয়েকটি বুথে সিপিএম-বিজেপি প্রার্থীদের লোগোর উপর টেপ লাগানোর অভিযোগ ওঠে। তারপরেই সেই ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। গতকাল, কমিশনের তরফে জানানো হয়, ফলতায় ফের ভোট হবে। ২১ মে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।

May 3, 2026 12:00 am
বাংলায় ভোটগণনা

বাংলায় ২৯৩টি আসনের গণনা চলবে। মোট ৭৭টি কেন্দ্রে, কড়া নিরাপত্তার মাঝেই কাউন্টিং চলবে। নজরদারি থাকবে কমিশনের।

May 3, 2026 12:00 am
ভোটগণনার আগেই নিজের সোশ্যাল মিডিয়ার বায়ো বদলালেন পিনারাই বিজয়নের

ভোটগণনার আগেই নিজের সোশ্যাল মিডিয়ার বায়ো বদলালেন পিনারাই বিজয়ন। কেরলের মুখ্যমন্ত্রীর পদের উল্লেখ সরিয়ে দিয়েছেন তিনি। এখন শুধুই সিপিএমের পলিটব্যুরোর সদস্য হিসেবে উল্লেখ রয়েছে তাঁর ফেসবুক, এক্স- অ্যাকাউন্টগুলিতে।

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত