নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি ,শিলিগুড়ি: নির্বাচনে ব্যবহার করা গাড়ি নিয়ে ছাগল চুরি করে চার যুবক গ্রেফতার শিলিগুড়িতে। ধৃতদের নাম তুষার রায় (২৫), দেবজ্যোতি দেব (২১)।‌ দু’জনেই বাঘাযতীন কলোনির বাসিন্দা এবং কৃষ শীল (১৯)। সমরনগর অটো স্ট্যান্ড (Samarnagar Auto Center)এলাকার বাসিন্দা তাঁরা। ধৃত দুজনের জবানবন্দী অনুযায়ী পরবর্তীকালে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের কাজে থাকা একটি পুলিশের গাড়ি নিয়ে এই চুরির ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা নাগাদ করাইবাড়ি মিলন মোড় এলাকার সাগর গজমের নামে এক ব্যক্তি অভিযোগ জানান যে, একটি স্করপিও গাড়ি করে ৪ – ৫ জন যুবক এসে রাস্তার ধারে থাকা প্রায় ৮ – ৯ কেজি ওজনের একটি ছাগল তুলে নিয়ে পালিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির নম্বর শনাক্ত করে ( WB 73G 4141 )। গভীর রাতে বিভিন্ন বিভাগের সহায়তায় গাড়ির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। জানা যায়, গাড়িটির মালিক গৌতম পাল। পুলিশ তার বাড়িতে গেলে তিনি অসুস্থ থাকায় গাড়ি চালান না বলে জানান। তার নাতি তুষার রায় ওই গাড়ি ব্যবহার করত।

তুষার এর আগেও মোবাইল ছিনতাইয়ের মামলায় গ্রেফতার হয়েছিল।পুলিশ ওই যুবকের বাঘাযতীন কলোনির (Baghajatin Colony) বাড়িতে তল্লাশি চালিয়ে জানতে পারে, সে আরও চারজনের সঙ্গে নিয়ে এই চুরির ঘটনা ঘটায়। তুষারের জবানবন্দির ভিত্তিতে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। গাড়িটিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর