ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিকোন প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা। রবিবার (৩ মে) সেই খুনের ঘটনা ঘিরে উত্তপ্ত ওঠে পুরুলিয়ার গ্রাম। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নামেন পুরুলিয়ার কোটশিলা থানার জাহারহাতু গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু, পরিস্থিতি সামলাতে বেগ পেতে হল পুলিশকে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিষ্ণু মাহাতো (২৬)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে পুকুরের ধার থেকে উদ্ধার হয় ওই যুবকের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ঘটনাক্রমে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতারও করে পুলিশ।

পুলিশে সূত্রে খবর, ধৃতের নাম সুরথচন্দ্র মাহাতো। তাঁর স্ত্রীর সঙ্গে বিষ্ণুর প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ওই কারণেই খুন কি না, খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবারের অভিযোগ, বিষ্ণুকে হত্যা করে দেহ ফেলে দিয়ে গেছে। এই ঘটনার পিছনে একাধিক ব্যক্তি জড়িত। তাঁদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিন এই দাবি তুলে গ্রামের একটি জায়গায় জায়গায় জমায়েত শুরু হয়। সেখান থেকে শুরু হয় মিছিল। বিক্ষোভের মধ্যে পুলিশবাহিনী উপস্থিত হয় ঘটনাস্থলে। পুলিশ গ্রামবাসীদের আশ্বস্ত করলে আপাতত পরিস্থিতি শান্ত হয়েছে।

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে যেতে পারেন স্ত্রী। শুধু এই সন্দেহের বশে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত জীবননগর অঞ্চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া মহিলার নাম জেসমিনা বিবি। তাঁর স্বামী তাসিরুদ্দিন শেখের বিরুদ্ধে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত পলাতক অভিযুক্ত স্বামী।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা