Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

Share:

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত হতেই ধূপগুড়িতে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল স্থানীয়রা। ১৯৯৩ সাল থেকে ভারতে বসবাসকারী খোকন তালুকদার (kokhon Talukdar) বিজেপির জয়ের আনন্দে সোমবার বিকেলে নিজের মাথা ন্যাড়া করালেন। খোকন জানান, বাংলাদেশ থেকে মুসলিমরা তাঁদের তাড়িয়ে দেওয়ার পর তিনি ধূপগুড়িতে (Dhupguri) এসে বসতি গড়েন। সেই সময় থেকেই বুকে বিজেপির ব্যাজ নিয়ে ঘুরতেন তিনি। আর মনে প্রতিজ্ঞা করেছিলেন, যেবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হবে, সেবারই তিনি মাথা ন্যাড়া(Shaven Headed) করবেন।

সেই প্রতিজ্ঞা আজ পূরণ হল। বিজেপির জয়ের খবর ছড়িয়ে পড়তেই প্রকাশ্যে বসে মাথা ন্যাড়া করান খোকন। তাঁর এই আবেগঘন মুহূর্ত দেখতে ভিড় জমান ধূপগুড়িবাসী। অনেকে সেই মুহূর্তকে মোবাইল ফোনে বন্দি করে রাখেন। এর আগে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর কেন্দ্রে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে জয়ী কৌস্তভ বাগচী তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করার প্রতিজ্ঞা নিয়ে মাথা ন্যাড়া করেছিলেন। তার প্রতিজ্ঞা ছিল তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করার পর তিনি আবার মাথায় চুল রাখবেন।

এতদিন তিনি মাথা কামিয়ে রাজনীতি করছিলেন। সোমবার জয় পাওয়ার পর তিনি বলেন এবার তিনি তার মাথায় আবার চুল রাখা শুরু করবেন।ইতিমধ্যেই হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী জয়লাভ করেছে।হলদিয়া গণনা কেন্দ্রে বিজেপির জয়ে উল্লাস। জয়ের পর হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলির মন্তব্য ৩ মাসের মধ্যে না হওয়া হলদিয়া পৌরসভার ভোট তিনি করাবেন।

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি