চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফরণ। তাতেই  ঝলসে মৃত্যু হল ২১ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক আতঙ্ক ছড়িয়ে পরে। কীভাবে ঘটল দুর্ঘটনা তার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন  চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

জানা গিয়েছে চিনের হুনান প্রদেশে হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে   সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টের দিকে এই বিস্ফোরণ ঘটে।  বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘন ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কিছু  জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারকাজে প্রায় ৫০০ জন দমকল কর্মী, উদ্ধারকারী দল ও চিকিৎসাকর্মী কাজ করছেন। 

আরও পড়ুন: প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

বিস্ফোরণের প্রভাবে পার্শ্ববর্তী গ্রামগুলোর দরজা-জানালা ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং বাসিন্দারা জানিয়েছেন, রাস্তা জুড়ে বড় বড় পাথরসহ ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। নিরাপত্তার আশঙ্কায় কিছু গ্রামবাসী এলাকা ছেড়ে চলে গিয়েছেন। উদ্ধার অভিযান চলাকালীন দ্বিতীয় বিস্ফোরণ রোধ করতে দমকলকর্মীরা ঘটনাস্থলটি ভেজানোর জন্য জলকামান ব্যবহার করছেন এবং একই সঙ্গে অনুসন্ধান কাজে সহায়তার জন্য তিনটি রোবট মোতায়েন করা হয়েছে। চিনের হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে   বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে ফের এই ঘটনাটি ঘটল। 

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?