Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক বাবলু সিংয়ের বাড়িতে হামলা। কালীঘাটের শাঁখারীপাড়ার আবাসনে হামলা চালানোর অভিযোগ উঠেছে। রাত দেড়টার সময় হামলা চালানো হয়। তিনতলার ওই আবাসনে দরজায় ধাক্কাধাক্কি করার অভিযোগ ওঠে। স্কুটারও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বাবলু সিংয়ের অভিযোগ, তিনি শাঁখারীপাড়ার যে আবাসনে থাকেন, সেখানে রাত দেড়টা নাগাদ একদল দুষ্কৃতী হানা দেয়। আবাসনের নিচে থাকা তাঁর ব্যবহৃত স্কুটারটি বাইরে এনে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর ৩ তলায় উঠে দরজা ধাক্কাধাক্কি করাও হয়েছে বলে জানা গিয়েছে। ভোটের ফল ঘোষণা হতেই  সর্বত্রই অশান্তির খবর। তৃণমূল সুপ্রিমোর মনোনয়নের প্রস্তাবক হিসেবে তাঁরই নাম ছিল। রাতেই কালীঘাট থানায় গোটা বিষয়টি জানিয়েছেন। কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগ, রাতে আবাসনের নিরাপত্তারক্ষাকে ভয় দেখিয়ে গেট খুলে ভিতরে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা। তারপরেই বাইরে থাকা স্কুটারে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘরের দরজায় লাথি মারারও অভিযোগ উঠেছে।জেলায় জেলায় আক্রান্ত হয়েছে তৃণমূল কর্মীরা। কলকাতার একাধিক তৃণমূল কার্যালয়ে হামলা চালানো হয়। শশী পাঁজা ও অরূপ বিশ্বাসের কার্যালয়ে হামলা চালানো হয় সোমবার রাতেই। পটাশপুরের সিংদাতে INTTUC- র পার্টি অফিসে আগুন লাগানো হয় বলে অভিযোগ। মিনাখাঁয় তৃণমূল নেতার বাড়িতেও হামলা, জোর করে মহিলাকে তুলে নিয়ে যাওয়া চেষ্টাও করা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যরা। পানিহাটিতে একের পর এক তৃণমূল পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে। রাজ্যএর বিভিন্ন প্রান্তে এখন একই ছবি। 

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা