Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি : আসানসোল দক্ষিণ থানার ওসিকে (OC) ক্লোজ করা হয়েছে। ভোট পরবর্তী অশান্তির জেরে ক্লোজ করা হয়েছে বলে জানা গিয়েছে। নতুন করে দায়িত্বে এসেছে বিশ্বজিৎ মুখোপাধ্যায় (Biswajit Mukherjee)।  ১৫ বছর পর রাজ্যে হয়েছে পালাবদল। ক্ষমতায় এসেছে বিজেপি।

সোমবার গণনার মাঝপথে তৃণমূলের অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে। এই ঘটনায় আহত হয়েছেন ১ জন। মঙ্গলবার সকালেই আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ করা হয়। নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বজিৎ মুখোপাধ্যায়কে। তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরা ক্যাম্প অফিসে ভাঙচুর চালিয়েছে। সমস্ত চেয়ার উল্টে, মোটরবাইক ফেলে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে।

অন্যদিকে, নির্বাচনের দিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) গাড়িতে ভাঙচুর চালানো হয়। প্রথম দফার ভোটে আসানসোলের রহমতনগর এলাকায় তাঁর গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। এরপর ফল প্রকাশের দিনেও অশান্ত হয়েছে আসানসোল (Asansol)। সব মিলিয়েই মনে করা হচ্ছে ওসিকে (OC) ক্লোজ করা হয়েছে। নির্বাচনের আগে সচিব পদ থেকে পুলিশেও একাধিক রদবদল করেছিল কমিশন। কাউকে কাউকে সাসপেন্ডও করা হয়েছে। ভোটপর্ব মেটার পরে প্রথম ক্লোজ করা হয় আসানসোল দক্ষিণ থানার ওসিকে (Asansol South OC)।

আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী ছিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) । ভোটের দিন সকাল থেকেই এলাকায় ঘুরে বেরাতে দেখা গিয়েছিল অগ্নিমিত্রাকে। দফায় দফায় বিবাদেও জড়িয়ে পড়েছিলেন তিনি। আসানসোলের ধামরাইয়ে অগ্নিমিত্রার সঙ্গে বেশি গাড়ি থাকা নিয়ে বচসা বাধে। সেই গাড়িতেও হামলা চালানো হয়েছিল। 

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতা আমিশার, কী হয়েছিল?

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ