Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

জানেন কী, যে বিজয়ের জয়ের জন্যে গোটা তামিলনাড়ু আজ সেলিব্রেশন করছে, সেই জননায়কের রাজনীতিতে আসার কোনও ইচ্ছেই ছিল না কোনওকালে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই চমক দেখালেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয় এবং তাঁর দল টিভিকে। তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়যুক্ত হয়ে একক বৃহত্তম দল গঠন করেছে তারা। ক্ষমতাসীন ডিএমকে জোট পেয়েছে ৭৪টি আসন, আর এনডিএ পেয়েছে ৫৩টি। সুতরাং নবীন দল হিসেবে বিজয়ের দল সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হল। ঠিকঠাক এগোলে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার কথা বিজয়ের। কারণ তিনি তামিলনাড়ুর দুটি আসন থেকে জয়যুক্ত হয়েছেন। ইতিমধ্যেই সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করতে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজয়। যদিও সরকার গঠনের জন্যে প্রয়োজনীয় যাদু সংখ্যা পেতে বিজয়ের দলের দরকার আরও ১০ বিধায়কের সমর্থক। সেই কারণেই তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছেন। পাশাপাশি দলের সদ্য নির্বাচিত বিধায়কদের সঙ্গেও দেখা করবেন তিনি। কিন্তু জানেন কী, যে বিজয়ের জয়ের জন্যে গোটা তামিলনাড়ু আজ সেলিব্রেশন করছে, সেই জননায়কের রাজনীতিতে আসার কোনও ইচ্ছেই ছিল না কোনওকালে।

কিন্তু তাঁর বাবা-মা ক্রমাগত তাঁকে রাজনীতিতে প্রবেশের জন্যে চাপ দিতে। যে কারণে একবার বিরক্ত হয়ে বাবা-মায়ে র বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন বিজয়। তাঁর বাবা, এস এ চন্দ্রশেখর, ২০২০ সালে তাঁর ফ্যান ক্লাবকে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করে ছিলেন। নাম দেন ‘বিজয় মাক্কাল ইয়াকাম’ (VMI)। চন্দ্রশেখর দলটির সাধারণ সম্পাদক হন, আর তাঁর স্ত্রী অর্থাৎ বিজয়ের মা, শোভা চন্দ্রশেখর, কোষাধ্যক্ষ হন। কিন্তু দৃশ্যত, তাঁরা এই বিষয়ে তাঁদের ছেলের সঙ্গে কোনও পরামর্শ করেননি। এরপরেই ২০২১ সালের সেপ্টেম্বরে, বিজয় তাঁর বাবা-মা সহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। যাতে তাঁরা কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অভিনেতার নাম, ছবি বা তাঁর ফ্যান ক্লাবের নাম ব্যবহার না করতে না পারে। বিজয় আনুষ্ঠানিকভাবে তাঁর বাবার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।

তাঁর বাবার প্রতিষ্ঠিত দলের সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, বিজয় তাঁর বাবার ইচ্ছানুযায়ী পদক্ষেপ নেন এবং আনুষ্ঠানিকভাবে টিভিকে (TVK) চালু করেন। সেই বছরের সেপ্টেম্বরে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় তাঁর TVK (তামিলাগা ভেট্ট্রি কাজাগাম)। তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন নয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল। সেইমতো টানা ২ বছরের বহু সভা-মিছিল করেছেন তিনি। তাঁর প্রতিটি সভাতেই ভক্ত-সমর্থকদের ভিড় ছিল দেখার মতো। সেটাই গতকাল ফলাফলে টের পাওয়া গেল। প্রত্যাশার চেয়ে অনেক ভাল ফলাফল করে রাজ্যের একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হল TVK।

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতা আমিশার, কী হয়েছিল?

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ