Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০০ আসন পার করে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর পদ থেকে এখনও ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্য়ায়। তার আগেই তাঁর বাড়ির সামনে থেকে সরলো গার্ডরেল। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তা হ্রাস করলো কলকাতা পুলিশ।

৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট। মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈত্রিক ভিটে এটি। এই বাড়ি থেকেই শুরু হয়েছিল তাঁর রাজনৈতিক জীবন। মুখ্যমন্ত্রী থাকাকালীন এই বাড়িতেই থাকতেন। খুব বেশি বদল হয়নি সেই বাড়ির। কিন্তু সোমবারের পরে ওই বাড়ির চত্বরের পরিবেশ বদলে গিয়েছে। একসময় সেখানে থাকত কড়া নিরাপত্তা। আজ সেখানে সেই নিরাপত্তার ছোঁয়াও নেই। আদি গঙ্গার পাশে কালীঘাটের পৈতৃক বাড়ি মমতার। রাজনৈতিক জীবনে উত্থান পতনের সাক্ষি ছিলেন তিনি। বহু পরিবর্তন হলেও পৈত্রিক বাড়ি পরিবর্তন করতে চাননি মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে প্রতিদিন শয়ে শয়ে মানুষ একাধিক সমস্যা নিয়ে হাজির হতেন। রাস্তাটাও অত্যন্ত সরু। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছিল। এবার তা সরিয়ে নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী পদে বসার পরেই এত নিরাপত্তা ছিল না। ২০১৬-র পর মমতার বাড়ির নিরাপত্তা বলয় তৈরি করা হয়। বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। গার্ডরেল পেরিয়ে ঢুকতে হতো তাঁর বাড়িতে। এবার সেটাও সরিয়ে নেওয়া হয়েছে।

সবসময় নিরাপত্তা বেষ্টনিতে ঘেরা থাকত ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই বাড়ি। আজ সেখানে গেলে বোঝার উপায় নেই এটাই একসময় দুর্গের মতো পাহারা দেওয়া হতো। গার্ডরেল উঠে গেলেও গলির মুখের পুলিশি পাহারা কিন্তু এখনও রয়েছে। ভবানীপুর কেন্দ্রে বিপুল পরিমাণ ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ