রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

Share:

নিজস্ব প্রতিনিধি : বঙ্গে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক বালাবদলের পর অটো ও টোটো ইউনিয়নের পাশাপাশি রিক্সা ইউনিয়নগুলি রাতারাতি বদলে গেল। মঙ্গলবার সকাল থেকে অটো – টোটো এবং রিক্সাতে বিজেপির নিশান উড়ছে। ১৫ বছর পর রাজ্যে ক্ষমতা বদল হওয়ার পর বিজেপির হাত ধরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে অটো(Auto), টোটো(Toto) ও রিক্সা ইউনিয়নগুলিতে। বাগুইআটি অটো স্ট্যান্ডের(Auto Stand) কয়েকশো অটো চালক সোমবার সন্ধ্যার পরেই নিজেরাই হাতে তুলে নিয়েছেন বিজেপির পতাকা। রাজারহাট – নিউটাউন এলাকায় একাধিক অটো ইউনিয়নের কার্যালয়ে এবং রিক্সা স্ট্যান্ডগুলিতে লাগানো হয়েছে গেরুয়া পতাকা। চালকদের নিজেদের মধ্যে চলছে গেরুয়া আবির নিয়ে অকাল হোলি উৎসব।

বাজে সাউন্ড বক্স বা ডিজে। কোথাও কোথাও আবার দেদার খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। শুরু হয়েছে কোথাও খিচুড়ি ,আলুর দম অথবা মাংস রান্না।রাজ্যে পালাবদলের পর মঙ্গলবার সকাল ছিল প্রথম দিন যেদিন শহরে অটোর সংখ্যা বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টোটো, রিক্সা রাস্তায় নেমেছে। নির্বাচনের ফলাফল প্রকাশের দিন রাস্তাঘাট ছিল শুনশান। বেহালা, ঠাকুরপুকুর, তারাতলা,রাসবিহারী ,কসবা ,টালিগঞ্জ, উল্টোডাঙ্গা নাগেরবাজার, বাগবাজার, ব্যারাকপুর, বাগুইআটি সর্বত্রই মঙ্গলবার সকাল থেকে অটো রিক্সা এবং টোটো রাস্তায় ছুটছে গেরুয়া নিশান নিয়ে। মঙ্গলবার সকালে বালিগঞ্জে একটি অটো স্ট্যান্ডে দেখা যায় সেখানকার অটো চালকরা বিজেপির দলীয় পতাকা বাঁধছেন।গেরুয়া আবির খেলছেন। বাজছে জোরে ডিজে।

বাগুইআটি(Baguiati) থেকে বেহালা অটো ইউনিয়নের সদস্যদের স্পষ্ট মন্তব্য, তৃণমূলের শ্রমিক ইউনিয়নের দাপুটে নেতাদের একচেটিয়া মনোভাবের ফল তৃণমূল সরকারকে পেতে হয়েছে। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে শহরের রাস্তায় হয়রানির শিকার হয়েছে নিত্য যাত্রীরা। বিশ্ববাজারে জ্বালানি সংকটের জেরে গত দু মাসে তরতরিয়ে বেড়েছে অটোর ভাড়া। কেন্দ্র রাজ্য শাসকদলের মধ্যে দোষারোপ ও পাল্টা দোষারোপের দরুন ভুগতে হয়েছে আমজনতাকে। এবার বাংলায় ডবল ইঞ্জিন সরকার আসার পর সেই দিনের বদল ঘটবে এমনটাই মনে করছেন তিন চাকার মালিকরা।

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ