Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালা বদলের পর নবান্ন থেকে সরকার পরিচালনা করতে চায় না বিজেপি। প্রশাসনিক কার্যালয়কে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং – এ ফিরিয়ে এনে বিজেপি চায় তাদের মুখ্যমন্ত্রী নবান্নের ১৪ তলায় নয়, রাইটার্স বিল্ডিং(Writers’ Buiding) এর দোতলা থেকে বসে জনগণের জন্য কাজ করুন। মহাকরণ সংস্কারের কাজ চলছে বলে মুখ্যমন্ত্রীর দফতর সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া ক্ষেত্রে বাস্তব রূপ নিতে কত সময় লাগবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।এদিকে,গেরুয়া ঝড়ে অস্ত গিয়েছে বঙ্গের সবুজ দুর্গ। কালবৈশাখীর ঝড়ের মত বিধ্বস্ত ঘাসফুল শিবির। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন সেই প্রশ্নের উত্তরে বঙ্গের মানুষ ঢেলে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে সিলমোহর দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ভেঙে চুরমার করে দিয়েছে বাংলার জনগণ। লক্ষীর ভাণ্ডার ,কন্যাশ্রী, যুবশ্রী সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) একাধিক প্রকল্প কোনোটাতে সায় দেন নি বাংলার মহিলারা। কলকাতাতেও ধ্বস নেমেছে তৃণমূল ভোটব্যাংকে। রাজনৈতিক মহল মনে করছে, ২৬ হাজার শিক্ষকদের চাকরি চলে যাওয়া, সিন্ডিকেট রাজ, পাড়ায় পাড়ায় তৃণমূল কাউন্সিলরদের তোলাবাজি ও অত্যাচার বদলে দিয়েছে বাংলার রাজনৈতিক চিত্র। নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে দিয়েছে বাংলার জনগণ। জনতা জনার্দন। আরজি করের(R G Kar) অভয়াকাণ্ডের ব্যাপক ছায়া পড়েছে ভোট মেশিনে। অভয়ার দোষীদের আড়াল করা এ রাজ্যের মহিলাদের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাসকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। পুলিশের অত্যাচার , বেকার যুবকদের চাকরি না থাকা, নতুন শিল্প বা বিনিয়োগ রাজ্যে না আসা হতাশা সৃষ্টি করেছে বর্তমান প্রজন্মর মনে।

তার প্রতিফলন পড়েছে ভোট মেশিনে। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়ে বাংলায় গত ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ও ইতি ঘটালো অবশেষে। ২০১১ সালে বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার শাসনভার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে বঙ্গের মানুষ আশায় বুক বেঁধেছিল।সেই আশা ভঙ্গ হতেই গ্রাম বাংলা থেকে শহর শহরতলীর মানুষ মুখ ফিরিয়ে নিলেন বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর থেকে। অপরদিকে রাজনৈতিক মহল মনে করছে ক্ষমতায় এসে রাজ্যে উন্নয়ন, প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তিন হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া, আয়ুষ্মান ভারত প্রকল্প দ্রুত চালু করা  সবটাই এখন বড় চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির কাছে।

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন