Loading live market data...
Loading active stocks...
Connecting...

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

বিজয় ভার্মা, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর সিরিজ ‘মটকা কিং’-এর জন্যে সাফল্যে ভাসছেন, তিনিও মেট গালার রেড কার্পেটে হেঁটেছেন। যা ভক্তদের আনন্দ দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে বিশ্বের হাই ভোল্টেজ ফ্যাশন ইভেন্ট, ‘মেট গালা’। গোটা বিশ্বের তারকারা আজব আজব সব পোশাক পরে নেট দুনিয়ায় ঝড় তোলেন। বিশেষ করে, মেট গালার রেড কার্পেটে বলিউড তারকাদের দেখার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা। গতবার যেমন মেট গালায় শাহরুখ খান, কিয়ারা ডেবিউ করে ঝড় তুলেছিলেন। এবার করণ জোহর, মণিশ মালহোত্রারা চমৎকার সব পোশাক পরে মেট গালায় ঝড় তুলে ছেন। এছাড়া ব্লেক লাইভলি, কাইলি জেনার, রিহানা, বিয়ন্সের মতো তারকারাও নিউ ইয়র্কের আইকনিক মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে আয়োজিত মেট গালা অনুষ্ঠানে নিজেদের সেরাটা দিয়েছেন। তাঁদের জমকালো পোশাক থেকে রেড কার্পেটের উপস্থিতি, সবটাই এখন সোশ্যাল মিডিয়ার আলোচনায় রয়েছে।

তবে সকলের মাঝে অভিনেতা বিজয় ভার্মার উপস্থিতি আলাদা করে সকলের নজর কেড়েছে। বিজয় ভার্মা, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর সিরিজ ‘মটকা কিং’-এর জন্যে সাফল্যে ভাসছেন, তিনিও মেট গালার রেড কার্পেটে হেঁটেছেন। যা ভক্তদের আনন্দ দিয়েছে। তবে নায়ক নিজে মেট গালাতে যাননি, তাঁর ছবিকে রেড কার্পেটে পাঠিয়েছেন। অর্থাৎ তিনি একটি ছবি সম্পাদনা করে ছেন। ছবিতে, ‘মটকা কিং’-এর ব্রিজ ভাট্টির সাজে বিজয় ভার্মাকে মেট গালার রেড কার্পেটে পোজ দিতে দেখা গিয়েছে। যা নিঃসন্দেহে ইন্টারনেটের সবার নজর কেড়েছে। ছবিগুলির সঙ্গে তিনি লিখেছেন, “কটন মার্কেট থেকে মেট গালা পর্যন্ত… ব্রিজ ভাট্টির স্টাইল চলছে।”

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Varma (@itsvijayvarma)

ছবিগুলো শেয়ার করার পরপরই ভক্ত রা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “কিন্তু স্যার, ওটা মিথুন রাশির ওয়াটারমার্ক…” আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কী দারুণ এডিটিং।” একটি মন্তব্যে আরও লেখা ছিল, “বিদ্বেষীরা বলছে এটা এআই।” তাঁর সহ-অভিনেতা সিদ্ধার্থ যাদব, যিনি ‘মটকা কিং’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন, তিনিও মন্তব্য করেছেন, “‘মেট’-এর কিং… নিজের শেঠ…”। তবে, এটা একটি চমক ছিল। ছবিটি ছিল এআই-এর তৈরি। এটিই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?