Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: কে হবেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের উত্তর জানতে এখনও অপেক্ষা করতে হবে আগামিকাল, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। কারণ বিজেপি সূত্রে খবর, আগামিকাল বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। আর পরিষদীয় দলের নেতাই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। আগামী ৯ মে রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগেই এদিন মুখ্যমন্ত্রী পদের চয়ন করবেন শাহ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে গতকাল, মঙ্গলবারই বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় শাহের কাঁধে। তাঁর সঙ্গে বাড়তি দায়িত্ব পান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। বিজেপি সূত্রে খবর, আজ, বুধবার রাতেই শহরে আসছেন শাহ। উঠবেন নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে। সেখানে রাতে বিজেপির বাংলার নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানেই প্রাথমিকভাবে ঠিক হয়ে যাবে কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী।

আরও পডুন: রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

তারপরেই আগামিকাল, দুপুরে সল্টলেকে বিজেপির সদর দফতরে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করবেন শাহ। সেখানেই রীতি মেনে ঘোষিত হবে মুখ্যমন্ত্রীর নাম। কিন্তু কে হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? এটাই এখন বাংলার রাস্তা, ঘাট, অলি-গলিতে আলোচনার মূল বিষয়। একাধিক নাম রয়েছে তালিকায়। জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের নাম রয়েছে তালিকায়। তবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। কারণ নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই বিপুল ব্য়বধানে জয়ী হয়েছেন তিনি। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরে ঢুকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই তাঁর পাল্লা ভারী রয়েছে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। যদিও বাংলায় মুখ্যমন্ত্রীর চয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। তাই বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাসপেন্স থাকছেই।

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

লম্বার কারণে ঘাড় বেঁকিয়ে ডিউটি করতে গিয়ে অসুস্থ, বিকল্প দায়িত্ব পেলেন বাস কন্ডাক্টর

এই গরমে স্বাদ বদলে বানান সবুজ ‘চাটনি পোলাও’, জানুন রেসিপি

‘মমতা হাতে-পায়ে ধরে দাঁড় করিয়েছিল’, সরকার বদলাতে ডিগবাজি কবীর সুমনের

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ