বাংলায় তৃণমূল হারতেই বড়সড় বিপদের মুখে I-PAC! নেপথ্যে কী কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলের পর রাজনৈতিক মহলে নতুন করে কৌশল বদলের ইঙ্গিত মিলছে। সেই ধারাবাহিকতাতেই বড় সিদ্ধান্তের পথে হাঁটছে সমাজবাদী পার্টি। জানা যাচ্ছে, নির্বাচনী কৌশল নির্ধারণে এতদিন যাদের উপর ভরসা করা হচ্ছিল, সেই আই-প্যাক (I-PAC) -এর সঙ্গে চুক্তি বাতিল করার কথা ভাবছে অখিলেশ যাদবের দল।

আগামী ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২০২৫ সালে আই-প্যাকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল সমাজবাদী পার্টি। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন ঘটনার পর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, পশ্চিমবঙ্গ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রত্যাশিত ফল না পাওয়ার পর আই-প্যাকের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে উত্তর প্রদেশের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে তাদের ওপর পুরোপুরি নির্ভর করতে চাইছে না দলের একাংশ। এছাড়া আই-প্যাকের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তিকে ঘিরে আইনি জটিলতাও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। সংস্থার ডিরেক্টর ভিনেশ চণ্ডেলের গ্রেফতারি এবং প্রতীক জৈন-সহ কয়েকজনের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব-এই সব ঘটনাই দলের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। ফলে ভবিষ্যৎ নির্বাচনে কোনও ঝুঁকি নিতে চাইছে না সমাজবাদী পার্টি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন হয়েছে, নন্দীগ্রামে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

উল্লেখ্য, ২০২১ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আই-প্যাকের কৌশল তৃণমূল কংগ্রেসকে বড় জয় এনে দিয়েছিল বলে মনে করা হয়। তবে এবারের ফল সম্পূর্ণ ভিন্ন হওয়ায় রাজনৈতিক দলগুলির মধ্যে নতুন করে ভাবনা শুরু হয়েছে। সেই প্রেক্ষিতেই সমাজবাদী পার্টি এখন নিজস্ব সংগঠন ও কৌশলের উপর বেশি জোর দিতে চাইছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ