পঞ্জাবে অর্থ পাচার এবং জিএমএডিএ দুর্নীতিতে ইডির বড় পদক্ষেপ, তল্লাশি ১২টি স্থানে

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবে অর্থ পাচার এবং জিএমএডিএ (GMADA) লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির অভিযোগে বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের একাধিক প্রভাবশালী নির্মাতা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত জোরদার করতে ১২টি স্থানে একযোগে তল্লাশি চালানো হয়েছে। তদন্তকারীদের দাবি, বেআইনি আর্থিক লেনদেন, ভুয়ো নথি এবং লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে অনিয়মের সূত্র মিলেছে।

পঞ্জাবে অর্থ পাচার মামলার তদন্তে বৃহস্পতিবার বড় পদক্ষেপ করল ইডি। সূত্রের খবর, গ্রেটার মোহালি এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি বা জিএমএডিএ-র লাইসেন্স অনুমোদন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ঘিরেই এই অভিযান চালানো হয়েছে। চণ্ডীগড়, মোহালি-সহ একাধিক জায়গায় মোট ১২টি স্থানে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে, রিয়েল এস্টেট প্রকল্প অনুমোদনের নামে বিপুল পরিমাণ অর্থ লেনদেন, শেল কোম্পানির ব্যবহার এবং কালো টাকা সাদা করার অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইস এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। এই মামলায় কিছু প্রভাবশালী নির্মাতা ও সরকারি আধিকারিকের নাম উঠে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। অভিযোগ, লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হত এবং সেই অর্থ বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘুরিয়ে বৈধ দেখানোর চেষ্টা করা হয়। ইডি এখন সেই অর্থের উৎস এবং লেনদেনের পথ খতিয়ে দেখছে।

আরও পড়ুন: প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ রুখতে প্রশাসনের অভিনব উদ্যোগ ভাইরাল

এর আগে পঞ্জাবে একাধিক আর্থিক দুর্নীতি ও জমি সংক্রান্ত মামলায় ইডি অভিযান চালিয়েছিল। সাম্প্রতিক সময়ে প্রাক্তন পুলিশ আধিকারিক ও রিয়েল এস্টেট যোগ নিয়ে তদন্ত আরও তীব্র হয়েছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও, আগামী দিনে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। তবে এখনও পর্যন্ত এই মামলায় কোনও গ্রেফতারের খবর সামনে আসেনি।

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি