টাটাদের ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ স্থগিত করল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : সিঙ্গুরে জমি ফিরিয়ে দেওয়ার জন্য টাটাদের প্রায় ৭৬৬ কোটি টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (kolkata HC)। ৮ সপ্তাহ এই স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যকে ব্যাঙ্ক গ্যারান্টি জমা করতে হবে। তারপরেই টাকা ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়ের সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছে। 

২০২৩ সালে ট্রাইব্যুনাল টাকা ফেরানোর নির্দেশের পরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Govt)। সেই রায়কে পক্ষপাতদুষ্ট বলা হয়েছিল। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তারপরেই রাজ্য যায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতও হাইকোর্টের রায়কেই সমর্থন করেছিল। মামলা হাইকোর্টেই ফেরত পাঠানো হয়। সেই মামলায় আগেই শুনানি সম্পন্ন হয়েছিল। নতুন সরকার গড়ার আগেই তৃণমূল সরকারের সেই মামলায় বৃহস্পতিবার হাইকোর্ট ট্রাইব্যুনালের নির্দেশে আট সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল।

উল্লেখ্য,সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা না-হওয়ার জন্য টাটা গোষ্ঠীকে ৭৬৫ কোটি ৭৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল ট্রাইবুন্যাল। ২০২৩ সালের ৩০ অক্টোবর রাজ্যকে ওই ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। হুগলির সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ি কারখানা প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। টাটাকে সেই জন্য ১০০০ একর জমি দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গুরে গাড়ি প্রকল্প গড়তে পারেনি টাটা। তারপরেই জমি ফেরৎ ও ক্ষতিপূরণ নিয়ে জল গড়িয়েছিল আদালতে।  ওই জমির পিছনে টাটা বিনিয়োগ করেছিল অর্থও। সেই কারণে টাকা ফেরানোর দাবি করেছিল টাটা। রাজ্য রাজি ছিল না। মামলা গড়িয়েছিল আদালতে। 

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান