চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, ‘ভবানীপুরের জয়ের কারণেই টার্গেট’, দাবি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি : বারাসত হাসপাতালে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরের উদ্দেশ্যে। শববাহী গাড়ি ইতিমধ্যে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির রয়েছেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা খগেন মুর্মুরা। হাজির রয়েছেন বিজেপিকর্মীরা। এদিন শুভেন্দু ময়নাতদন্তের পরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে না হারালে টার্গেট করা হতো না।

বৃহস্পতিবার সকাল থেকেই বারাসত হাসপাতালে ছিলেন শুভেন্দু অধিকারী। ময়নাতদন্তের পরে সেখানেই তিনি বলেন, পরিকল্পনা করে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে। শুটার নিয়োগ করা হয়েছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্যই তাঁকে টার্গেট করা হয়েছে। যদি না হারানো হতো, তাহলে হয়তো আজ বেঁচে থাকতেন চন্দ্রনাথ। অর্থাৎ শুভেন্দুর দাবি, ভবানীপুরে তাঁর জয়ই মৃত্যুর কারণ। সেখানে শুভেন্দু হারলে হয়তো এই ঘটনা ঘটতো না। এদিন তিনি বলেছেন, চন্দ্রনাথের চন্ডীপুরের বাড়িতে হাজির হয়েছেন সকল বিজেপি বিধায়ক সাংসদরা। রাজ্য় পুলিশের ডিজির সঙ্গে কথা হয়েছে। দোষীদের দ্রুত ধরে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় ৩জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কীভাবে খুন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। এবার সেই হামলার ছবিও এসেছে প্রকাশ্যে।

জানা গিয়েছে, খুনে ব্যবহৃত হয়েছে, ২টি বাইক ও ১টি গাড়ি। তারমধ্যে গাড়ি ও ১টি বাইক উদ্ধার করেছে পুলিশ। ৫০ সেকেন্ডের মধ্যে গুলি করে পালিয়ে যায় আততায়ীরা। রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয়েছে চন্দ্রনাথকে।অন্যদিকে, চন্দ্রনাথ রথের গাড়ির চালকের অবস্থা সঙ্কটজনক। অস্ত্রপচার হলেও ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না বলে হাসপাতাল সূত্রে খবর। বুলেট শরীর থেকে বের করা হলেও এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

সুরুচির সঙ্ঘ থেকে আউট ‘বিশ্বাস’ ব্রাদার্স’, নতুন কমিটিতে অরূপ-স্বরূপের জায়গায় এলেন কারা?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ