Ukraine ইউক্রেন সফরে ব্রিটেনের বিদেশমন্ত্রী, জার্মানি মার্কিন ভাইস প্রেসিডেন্ট

লক্ষ্য উত্তেজনা প্রশমন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত থেকে রাশিয়া বাহিনী প্রত্যাহারের কথা বললেও আমেরিকা এবং তাঁর মিত্র দেশ ওই আশ্বাসে আস্থা রাখতে পারছে না। তাদের আশঙ্কা, ক্রেমলিন যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে ইউক্রেন সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী লিজ ট্রাস।  অন্যদিকে, জার্মানি সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মিউনিখে নিরাপত্তা সংক্রান্ত একটি আলোচনা চক্রে যোগ দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বৈঠকের ফাঁকে তিনি বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সঙ্গে। বৈঠক করবেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গের সঙ্গে। লাটভিয়া, লিথুয়ানিয়া এবং ইস্টনিয়ার শীর্ষ নেতাদের সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে।

এদিকে, ব্রিটেন প্রথম থেকেই জানিয়েছে, রাশিয়া ইউক্রেন হামলা করলে তারা দ্বিতীয়পক্ষের পাশে থাকবে। এই অবস্থায় ইউক্রেন সফরে যাচ্ছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী লিজ ট্রাস। রাশিয়া সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে। যদিও ক্রেমলিনের এই বিবৃতিতে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা ও ন্যাটো বাহিনী। ব্রিটেনের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে রাশিয়াকে সতর্ক করে দিয়েছে।

ইউক্রেন রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, ‘রাশিয়ার কাছে আমাদের আবেদন রইল, তারা যে কূটনৈতিক পথ অবলম্বন করে। আর তারা কূটনৈতিক পথ ছেড়ে আগ্রাসনের পথে হাঁটলে পরিণাম ভুগতে হবে। সমূহ আর্থিক বিপর্যয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ’

আরও পড়ুন রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে ভারতের সমর্থন পাওয়ার আশা আমেরিকার

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ ব্রাত্যের! বিস্ফোরক দাবি সুকান্ত’র

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল