মৃত্যুর ভুয়ো খবরে ক্ষোভে সাইবার অভিযোগের হুঁশিয়ারি শক্তি কাপুরের

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা শক্তি কাপুরকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবে তোলপাড় সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এই গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন অভিনেতা নিজেই। একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন—তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন।

ভিডিওতে শক্তি কাপুর বলেন, “হ্যালো সবাইকে, আমার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। আমি সুস্থ ও খুশি আছি। দয়া করে এই খবর উপেক্ষা করুন।” তিনি আরও জানান, এই ধরনের বিভ্রান্তিকর খবর ছড়ানোর বিরুদ্ধে তিনি কড়া পদক্ষেপ নেবেন। অভিনেতা বলেন, “আমি এর বিরুদ্ধে সাইবার অভিযোগ করব, কারণ এটা একেবারেই ঠিক নয়।” শক্তি কাপুরের এই ভিডিও প্রকাশের পর ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং মন্তব্যে তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য শুভকামনা জানান।

আরও পড়ুন: বড় কেলেঙ্কারি নাকি জালিয়াতি?ইন্দোরে রাস্তার ধারে কোটি টাকার বান্ডিল ঘিরে রহস্য

অন্যদিকে, দুই বছর আগে এনডিটিভি সামিটে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তাঁর বাবার জীবনসংগ্রাম ও অনুপ্রেরণামূলক যাত্রার কথা তুলে ধরেছিলেন। তিনি জানান, ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রম ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে শক্তি কাপুর ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন।শ্রদ্ধা কাপুর বলেন, তাঁর বাবা দিল্লি থেকে এসে প্রথমে পরিবারিক ব্যবসা ছেড়ে অভিনয়ের স্বপ্ন পূরণের পথে এগিয়েছিলেন। এমনকি বহু পরিচালককে সরাসরি গিয়ে নিজের অভিনয়ের সুযোগ চেয়েছিলেন বলেও জানান তিনি। চার দশকের দীর্ঘ কেরিয়ারে প্রায় ৭০০টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন শক্তি কাপুর। তার জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে Raja Babu, ChaalBaaz, Andaz Apna Apna, Hungama, Chup Chup Ke সহ বহু হিট ছবি। বর্তমানে ভুয়ো মৃত্যুর খবরকে কেন্দ্র করে আলোচনার মধ্যেই আবারও খবরের শিরোনামে এলেন এই জনপ্রিয় অভিনেতা, তবে এবার কারণ—তাঁর স্পষ্ট ও শক্ত প্রতিক্রিয়া।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা