Loading live market data...
Loading active stocks...
Connecting...

জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ! অসুস্থ ২ ভারতীয় নাবিকের অবস্থা অজানা

Share:

নিজস্ব প্রতিনিধি: আটলান্টিক মহাসাগরের মাঝখানে ভেসে থাকা একটি বিলাসবহুল অভিযাত্রী জাহাজ। হঠাৎ একের পর এক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন, কেউ মারা যাচ্ছেন, আর সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পৃথিবীর অন্যতম বিরল ও প্রাণঘাতী ভাইরাস- হান্টাভাইরাস। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে আরও এক উদ্বেগজনক তথ্য, জাহাজটিতে ছিলেন দুই ভারতীয় নাবিকও। 

ডাচ সংস্থা ওশানওয়াইড এক্সপেডিশনস পরিচালিত এমভি হন্ডিয়াস নামের জাহাজটি আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করেছিল। জাহাজে মোট ১৪৯ জন যাত্রী ও নাবিক ছিলেন, যাঁরা ২৩টি ভিন্ন দেশের নাগরিক। তাঁদের মধ্যেই ছিলেন দুই ভারতীয় নাবিক। যদিও তাঁদের পরিচয় বা শারীরিক অবস্থার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার সূত্রপাত হয় যখন জাহাজে থাকা কয়েকজন যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও আটজন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অনুমান, আর্জেন্টিনার উশুয়াইয়া এলাকায় পাখি দেখার সফরের সময় সংক্রমিত ইঁদুরের মল-মূত্র থেকে ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারে। 

আরও পড়ুন: ১০ ঘণ্টায় ৩২ কিমি সাঁতরে বিশ্ব রেকর্ড করলেন বেঙ্গালুরুর দম্পতি

সবচেয়ে উদ্বেগের বিষয় হল, হান্টাভাইরাসের অ্যান্ডিস স্ট্রেইন মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম। যদিও এটি বাতাসে সহজে ছড়ায় না, তবে দীর্ঘ সময় ঘনিষ্ঠ সংস্পর্শে থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। ভাইরাসটির উপসর্গ প্রথমে সাধারণ ফ্লু-এর মতো-জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা ও বমি ভাব। কিন্তু গুরুতর ক্ষেত্রে খুব দ্রুত ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে শ্বাসকষ্ট শুরু হতে পারে। বর্তমানে জাহাজটি কেপ ভার্দে হয়ে স্পেনের টেনেরিফের দিকে রওনা দিয়েছে। গুরুতর অসুস্থ কয়েকজনকে এয়ার অ্যাম্বুলেন্সে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতির উপর নজর রাখছে এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।

ভালো লাগে না একটানা পড়াশোনা, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী

কেন্দ্রীয় গ্রিভান্স পোর্টাল চালু হচ্ছে বঙ্গে, বার্তা পৌঁছল নবান্নে

১৯ বছর পর তৈরি হচ্ছে ‘Salaam-E-Ishq’-এর সিক্যুয়েল, বাদ সলমান-প্রিয়াঙ্কা’, প্রধান ভূমিকায় কে?

বিপদের আগাম আভাস দেবে স্যামসাং স্মার্টওয়াচ, জ্ঞান হারানোর ৫ মিনিট আগেই মিলবে সতর্কতা

৪০ পেরোলেই ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, বড় ঘোষণা কেন্দ্রের

‘বড় হয়ে সাইকো থেরাপিস্ট হতে চাই’, মেধা তালিকায় স্থান পেয়ে জানাল কস্তুরী

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যদফতরে পৌঁছল নির্দেশিকা

ডিম না খেলেও মিলবে পর্যাপ্ত প্রোটিন! প্রাতরাশে রাখুন এই ৫ নিরামিষ খাবার

ঘরেই বানান বাজারের মতো ছাঁচ! তড়কায় এই উপাদান মিশলেই বাড়বে স্বাদ