১০ ঘণ্টায় ৩২ কিমি সাঁতরে বিশ্ব রেকর্ড করলেন বেঙ্গালুরুর দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: সমুদ্রের উত্তাল ঢেউ, অনিশ্চিত স্রোত আর টানা প্রায় ১১ ঘণ্টার লড়াই- সিনেমার দৃশ্য নয়, বাস্তবেই এমন অসাধারণ কীর্তি গড়লেন বেঙ্গালুরুর এক দম্পতি। শ্রীলঙ্কা থেকে ভারতের ঐতিহাসিক রাম সেতু পথ ধরে সাঁতরে এসে নজির তৈরি করেছেন দানিশ আবদি ও বৃশালী প্রসাদে।

এই দম্পতি শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে যাত্রা শুরু করে ভারতের ধনুশকোডি পর্যন্ত খোলা সমুদ্রে সাঁতার কাটেন। প্রায় ১০ ঘণ্টা ৪৫ মিনিট ধরে তাঁরা ঢেউ, ক্লান্তি এবং সমুদ্রের অনিশ্চিত পরিস্থিতির সঙ্গে লড়াই করে এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করেন। পুরো অভিযানের সময় তাঁদের সঙ্গে ছিল একটি সহায়ক দল, প্যারামেডিক টিম এবং কোস্টগার্ডের নজরদারি। তীরে পৌঁছানোর পরই ইনস্টাগ্রামে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন এই দম্পতি। তাঁরা লেখেন, “আমরা পেরেছি! শ্রীলঙ্কা থেকে ভারত। ১০ ঘণ্টা ৪৫ মিনিটের কঠিন লড়াই। এখন শুধু একটানা ঘুম দরকার!” তাঁদের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by Vrushali & Danish | Fit Couple • Sea Swimmers • Triathletes (@our.life.in.miles)

আরও পড়ুন: বড় কেলেঙ্কারি নাকি জালিয়াতি?ইন্দোরে রাস্তার ধারে কোটি টাকার বান্ডিল ঘিরে রহস্য

সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ তাঁদের সাহস ও মানসিক শক্তির প্রশংসা করেছেন। কেউ এই কীর্তিকে “অবিশ্বাস্য” বলেছেন, আবার কেউ লিখেছেন, “এটাই আসল অনুপ্রেরণা।” কমেন্ট সেকশন ভরে গিয়েছে শুভেচ্ছা ও প্রশংসায়। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক জলসীমায় খোলা সমুদ্রে দীর্ঘক্ষণ সাঁতার কাটা অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ। সমুদ্রের স্রোত হঠাৎ বদলে যেতে পারে, আবহাওয়া মুহূর্তে খারাপ হতে পারে, আর দীর্ঘ সময় ধরে শারীরিক ছন্দ বজায় রাখাও বড় চ্যালেঞ্জ। এই উদ্যোগটি একটি বিশেষ প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ভারত ও শ্রীলঙ্কার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক যোগসূত্রকে তুলে ধরা। রাম সেতুকে ঘিরে বহু পুরাণ ও ইতিহাস জড়িয়ে রয়েছে, আর সেই পথেই এই সাঁতার যেন দুই দেশের মধ্যে বন্ধনের এক প্রতীক হয়ে উঠল।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ