Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাধ্যমিকে পাশের হারে দক্ষিণবঙ্গকে টেক্কা দিয়ে প্রথম উত্তরের কালিম্পং, এগিয়ে ছাত্রীরাই

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শুক্রবার সকাল থেকেই চোখ রয়েছে সকলের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে। এদিন সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই বছর মোট পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ ৫৯ হাজার পরীক্ষার্থী। পাশের হারের নিরিখে প্রথম স্থানে কালিম্পং। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা। তবে মেধাতালিকায় আছে ১৩১ জন। আবার একইসঙ্গে ৪৭ পরীক্ষার্থীর খাতা বাতিল হয়েছে।

এদিকে প্রথম স্থানাধিকারী পেয়েছে ৯৯.৭১ শতাংশ নম্বর। প্রথম স্থানে ৬৯৮ নম্বর পেয়ে রয়েছে উত্তর দিনাজপুর। মোট পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে কালিম্পং। যা শতাংশের হিসেবে ৯৫.১০। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা। প্রথম দশে স্থান পেয়েছে ১৩১ জন। সকাল ১০টায় ক্যাম্প অফিস থেকে মার্কশিট দেওয়া হচ্ছে। পড়ুয়ারা বিদ্যালয় থেকেও রেজাল্ট সংগ্রহ করতে পারবে। ৬৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। দ্বিতীয় হয়েছেন বীরভূমের সরোজিনী দেবীর স্মৃতি মন্দিরের ৬৯৬ পেয়েছে প্রিয়তোষ মুখোপাধ্যায়।

অন্যদিকে রেজাল্টের সুরক্ষার স্বার্থে এবারও থাকছে বিশেষ কিউআর কোড। গত বছর পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ। এই বছর পাশের হার ৮৬.৮৩ শতাংশ। ১৯টি জেলা থেকে প্রথম দশে জায়গা পেয়েছেন ছাত্রছাত্রীরা। এই বছর তৃতীয় স্থানে রয়েছে তিন পড়ুয়া। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা। পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের অঙ্কনকুমার জানা, বাঁকুড়া ক্রিশ্চান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল। তারা তিনজনেই পেয়েছে ৬৯৫। এবারের ফলাফলে আবারও প্রমাণিত হল, মেধার নিরিখে শহর কলকাতার চেয়ে কোনও অংশেই পিছিয়ে নেই জেলাগুলি।

এছাড়া কালিম্পংয়ে পাশের হার বেশি ৯৫.১০ শতাংশ। দ্বিতীয় পূর্ব মেদিনীপুর ৯৪.৮২ শতাংশ, তৃতীয় কলকাতা ৯২.৩১, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর ৯১.৪০। চতুর্থ স্থান অধিকার করেছে তিনজন ছাত্র—পূর্ব মেদিনীপুরের অরিজিৎ বয়াল, বাঁকুড়া জেলা স্কুলের রোম কর্মকার এবং রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের সুদীপ দাস (৬৯৪ নম্বর)। পঞ্চম স্থানে (৬৯৩ নম্বর) রয়েছে উত্তর দিনাজপুরের সোহম জোয়ারদার, বেদাশ্রুতি সিনহা, সমন্বয় দেবনাথ, দক্ষিণ দিনাজপুরের আয়ুষ সাহা, অনরণ্য সরকার, নদিয়ার দ্বৈপায়ন বিশ্বাস, আলিপুরদুয়ারের স্বরূপ কাণ্ড এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সায়মন্তক কুণ্ডু। ষষ্ঠ স্থানে (৬৯২ নম্বর) রয়েছে পূর্ব বর্ধমানের অর্জিতা চক্রবর্তী, হুগলির সোহিনী কোলে, কোচবিহারের রৌনক মিত্র, দীপ্তরাগ নাথ, সুস্মিতা পণ্ডিত এবং আলিপুরদুয়ারের দেবারতি সরকার। মাধ্যমিকে প্রথম দশে পুরুলিয়া জেলা থেকে ৯ জন রয়েছে। তার মধ্যে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে রয়েছে ৭ জন পরীক্ষার্থী। বাকি দু’জন পুরুলিয়ার শান্তময়ী বালিকা বিদ্যালয় ও চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া।

ভালো লাগে না একটানা পড়াশোনা, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী

কেন্দ্রীয় গ্রিভান্স পোর্টাল চালু হচ্ছে বঙ্গে, বার্তা পৌঁছল নবান্নে

১৯ বছর পর তৈরি হচ্ছে ‘Salaam-E-Ishq’-এর সিক্যুয়েল, বাদ সলমান-প্রিয়াঙ্কা’, প্রধান ভূমিকায় কে?

বিপদের আগাম আভাস দেবে স্যামসাং স্মার্টওয়াচ, জ্ঞান হারানোর ৫ মিনিট আগেই মিলবে সতর্কতা

৪০ পেরোলেই ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, বড় ঘোষণা কেন্দ্রের

‘বড় হয়ে সাইকো থেরাপিস্ট হতে চাই’, মেধা তালিকায় স্থান পেয়ে জানাল কস্তুরী

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যদফতরে পৌঁছল নির্দেশিকা

ডিম না খেলেও মিলবে পর্যাপ্ত প্রোটিন! প্রাতরাশে রাখুন এই ৫ নিরামিষ খাবার

ঘরেই বানান বাজারের মতো ছাঁচ! তড়কায় এই উপাদান মিশলেই বাড়বে স্বাদ