‘টলিউডকে রাজনীতিমুক্ত করব’, আশ্বাস যাদবপুরের জয়ী বিজেপি প্রার্থী শর্বরীর

তৃণমূলের শাসনামলে টলিউডে কোণঠাসা ছিলেন যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রের প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপুল ভোটে জিতে বাংলার পালা বদলের পথে বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২০৭ আসনে জিতেছে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে স্বীকৃতি পেয়েছে মোদি-শাহের দল। তৃণমূলের ১৫ বছরের শাসনকে গুঁড়িয়ে দিয়ে প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছে বিজেপি। সরকার গঠন করতে চলেছে বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন তারকা প্রার্থীরাও। যার মধ্যে রয়েছেন, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়, শর্বরী মুখোপাধ্যায় এবং হিরণ চট্টোপাধ্যায়। তাঁরা সকলেই টলিউডের বিশিষ্ট তারকা। কিন্তু তৃণমূলের শাসনামলে টলিউডে কোণঠাসা ছিলেন যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রের প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। দীর্ঘদিন টলিউড থেকে কোনও ডাক পাননি তিনি। অথচ একগুচ্ছ ধারাবাহিকে অভিনয় করেছেন শর্বরী। পজিটিভ, নেগেটিভ উভয় চরিত্রেই তিনি সাবলীল। কিন্তু তৃণমূল শাসনে টলিউডে তিনি ব্রাত্য ছিলেন। দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। কিন্তু ছাব্বিশের নির্বাচনের ফলাফল রাতারাতি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। যাদবপুরে বিজেপির টিকিটে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি।

আগামী ৯ মে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই এখন দলের কাজে ব্যস্ত তিনি। তার মধ্যেই টলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। শিল্পীদের পরিচয় এখন রাজনৈতিক, এটাই বেশ কিছুবছর ধরে ট্রেন্ডিংয়ে রয়েছে। বিনোদন দুনিয়ায় যাঁরা তৃণমূল তাঁরাই কাজ পাবেন, টলিউডে এমন অনেক পরিস্থিতির তৈরি হয়েছিল। বিষয়টি স্বীকার করেছেন শর্বরী মুখোপাধ্যায় নিজেও। জানিয়েছেন, টলিউড তৃণমূল পন্থী হওয়ার কারণেই তিনি বহুদিন ধরে টলিউডে ডাক পাননি। তাঁর কথায়, শিল্পী যে রাজনৈতিক উর্ধ্বে, তা প্রায় ভুলতেই বসেছিলেন শিল্পীরা। শিল্পীকে জিজ্ঞাসা করা হত, আপনি কি তৃণমূল। এবার এই বুলি দায়িত্ব সহকারে মুছবেন শর্বরী।

তাঁর কথায়, শিল্পীর একটাই পরিচয়, সে একজন শিল্পী। সে সিনেমা, টেলিভিশন, যে মাধ্যমেরই হোক না কেন! তিনি যে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, কিন্তু তাঁর পরিচয় শিল্পকে কোনও প্রভাবিত করবে না। পাশাপাশি শর্বরী আশ্বাসও দিয়েছেন, ভবিষ্যতে রাজনীতির জন্যে যাতে কাউকে কাজ হারাতে না হয়, সে বিষয়টা তিনি দেখবেন। অভিনেত্রী আরও বলেছেন, তাঁকে বিশ্বাস করার জন্যে দলের প্রতি তিনি কৃতজ্ঞ। তাঁর অক্লান্ত পরিশ্রম সার্থক হয়েছে। তাঁকে বিশ্বাস করার জন্যে যাদববাসীদের কাছেও তিনি কৃতজ্ঞ। এখন টলিউডকে রাজনীতিমুক্ত করার স্বপ্ন শর্বরীর।

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের