শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রবীন্দ্রনাথের জন্মদিনের দিন শনিবার বিজেপির নতুন সরকার গঠন হতে চলেছে। ব্রিগেডে ময়দান থেকে শপথ (oath)গ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন মুখ্যমন্ত্রী শপথ বাক্য পাঠ করবেন। ইতিমধ্যে ঐতিহাসিক ব্রিগেড ময়দানে প্রস্তুতি শেষ লগ্নে। ব্রিগেডে ময়দান থেকে নিয়ে রেড রোড ,ধর্মতলা এবং পার্ক স্ট্রীট জুড়ে প্রায় ৭০০ মাইকের(Microphone) চোঙা লাগানোর কাজ শুরু হয়েছে। ধর্মতলা বাস স্ট্যান্ড পর্যন্ত মাইকের চোঙা লাগানোর কাজ চলছে। যাতে ব্রিগেড ময়দান থেকে মাইকের আওয়াজ সম্পূর্ণ ধর্মতলা(Esplande) চত্বরে পৌঁছে যায়। প্রতেকটি উঁচু ল্যাম্প পোস্টে মাইকের চোঙা লাগানোর কাজ চলছে বলে জানা গিয়েছে।

১৫ বছরের পর নতুন সরকারের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্রে করে শহরজুড়ে এখন সাজসাজ রব। সর্বত্র লাগানো হচ্ছে বিজেপির পতাকা। বড় বড় হোডিংও লাগানো হচ্ছে সাধারণ মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করে। মূল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ঘিরে শনিবার ভোর রাত থেকে সাড়ে চার হাজার পুলিশকর্মী রাস্তায় নামছে। শপথ গ্রহণ মঞ্চটি করা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে পিছনে রেখে একেবারে ব্রিগেডের মাঝখানে। যেখানে রাজ্যপাল শপথ গ্রহণ করাবেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের। শপথ মঞ্চের কিছুটা দূরে তিনটি ব্যারিকেডের বেষ্টনীতে থাকছে যে মঞ্চ সেখানেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Sha), কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা(J P Nadda), বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতির নবীন সহ ২০ টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। এছাড়াও আরো একাধিক মঞ্চ গড়ে তোলা হচ্ছে যেখানে বসবেন বিজেপির অন্যান্য নেতা সহ আমন্ত্রিত অতিথিরা।সকলকে ধুতি পাঞ্জাবি পরে ব্রিগেডে এই শপথ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে।

থাকবেন কলাকুশলী ও চলচ্চিত্র জগতের শিল্পীরাও। মূল শপথ গ্রহণ অনুষ্ঠানের চারপাশ কিরে সাধারণ মানুষের বসার ব্যবস্থা করা হচ্ছে। বিজেপির বার্তা স্পষ্ট জনতার আশীর্বাদে যেহেতু এই পরিবর্তন হয়েছে তাই জনতাকে সাক্ষী রেখে বাংলার নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন খোলা আকাশের নিচে ব্রিগেড ময়দানে। ব্রিগেডে শপথ অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৩৮ জন আইপিএস অফিসারের পাশাপাশি, ২৮ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ৭৬ জন ইন্সপেক্টর রাস্তায় নামবেন। সূত্রের খবরে জানা গেছে শপথ অনুষ্ঠান চলাকালীন ভিভিআইপিরা যখন ব্রিগেডের মাঠে উপস্থিত থাকবেন সেই সময় আকাশপথেও নজরদারি চালানো হবে ময়দান চত্বর এলাকা জুড়ে।

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের