যে কোনও সময়ে ইউক্রেনের উপর হামলা চালাবে রাশিয়া: প্রেসিডেন্ট বাইডেন

নির্ভরযোগ্য সূত্রে রাশিয়ার ফন্দি জেনেছে পেন্টাগন, দাবি বাইডেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ওপর আগামী কয়েকদিনের মধ্যে সর্বশক্তি দিয়ে রাশিয়া ঝাঁপিয়ে পড়বে। এমনই ভয়ংকর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর দিয়েছে এএফপি। 

হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নির্ভরযোগ্য সূত্রে পেন্টাগন খবর পেয়েছে, সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার যে দাবি ক্রেমলিন করেছে, তা ডাহা মিথ্যে। সেনা সরিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে ক্রেমলিন সেখানে আরও বাহিনী মোতায়েন করেছে। সেনা মোতায়েনের পাশাপাশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র মোতায়েন করার প্রক্রিয়াও শুরু হয়েছে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে বলা যেতেই পারে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা এখন শুধু সময়ের অপেক্ষা। মার্কিন প্রেসিডেন্টের এই বার্তা যে উদ্বেগের তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে এক জোট আমেরিকা ও তাদের মিত্র দেশ। দু পক্ষ যাতে যুদ্ধে জড়িয়ে না যায়, তার জন্য প্যারিসে উভয়পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে জার্মানি এবং ফ্রান্স। কিন্তু সেই আলোচনা থেকে কোনও সমাধান সূত্রে বেরিয়ে আসেনি। এই অবস্থাতেই সীমান্তে সেনা মোতায়েন করতে শুরু করে রাশিয়া। যদিও বৃহস্পতিবার ক্রেমলিন সরকারি বিবৃতি জারি করে জানায়, তারা ইউক্রেন সীমান্ত থেকে বাহিনী ছাউনিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। ক্রেমলিনের এই বিবৃতিতে সন্দেহ প্রকাশ করে আমেরিকা। আর সেই বিবৃতির কয়েকঘণ্টার মধ্যে সাংবাদিক সম্মেলন ডেকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা মাত্র সময়ের অপেক্ষা। 

যদিও ক্রেমলিনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্য পুরোপুরি ভিত্তিহীন। ইউক্রেনের ওপর হামলার কোনও পরিকল্পনা তাদের নেই। এই বিবৃতি কতটা সত্য, তা সময় বলবে। 

আরও পড়ুন রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে ভারতের সমর্থন পাওয়ার আশা আমেরিকার

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ ব্রাত্যের! বিস্ফোরক দাবি সুকান্ত’র

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল