Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: শুভেন্দু অধিকারী বাড়িতে থাকলে একেবারে আর পাঁচটা বাঙালি ছেলের মত জীবন যাপন করেন। শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) মা গায়েত্রী অধিকারী জানিয়েছেন, ঘরে থাকলে তার মেজো ছেলে (শুভেন্দু অধিকারী) নানা ধরনের খাবার খেতে খুব ভালোবাসে। ইলিশের ভাপা কিংবা ইলিশের ভাজা শুভেন্দুর খুব প্রিয়। খাওয়া-দাওয়া তে তার কোন বাছবিচার নেই। যেদিন শুভেন্দু বাড়িতে থাকেন সেদিন সকালে সবজি রুটি, ফল দিয়ে তিনি টিফিন করেন। গরমকালে রাতে জল ঢালা ভাত এবং তার সঙ্গে আলু ভাতে খেতে খুব ভালোবাসেন। মাছ ভাজা থেকে পোস্ত ডাল তার খুব প্রিয়।

বাংলার রাজনৈতিক আঙিনায় শুভেন্দু অধিকারী কে সাধারণ মানুষ খুব ‘রাফ অ্যান্ড টাফ’ হিসেবে চেনেন। তার ঝাঁঝালো বক্তৃতা এবং বিরোধীদের করা ভাবে আক্রমণ দেখে অভ্যস্ত বাংলার জনগণ। কিন্তু সেই শুভেন্দু অধিকারী তার বাড়িতে জীবন যাপন কাটান একেবারে সাধারণ মানুষের মত। শুভেন্দু অধিকারীর মা গায়েত্রী অধিকারী(Gayetri Adhikari) জানিয়েছেন, তার বাকি ছেলেরা দুষ্টু হলেও শুভেন্দু বরাবরই ঠান্ডা স্বভাবের। অল্প বয়স থেকে রাজনৈতিক জীবনে নানার দায়িত্ব পেয়েছেন তিনি। কলেজের জিএস হয়েছে পৌরসভার চেয়ারম্যান হয়েছে দুটো ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন ।তারপর সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন।

একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছিলেন তাঁকে ভোটে হারাবেন। পরপর দুবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন। শনিবার মুখ্যমন্ত্রী(CM) হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। তার বাবা শিশির অধিকারী প্রবীণ রাজনৈতিক নেতা। কিন্তু রাজনৈতিক জীবনে ‘রাফ অ্যান্ড টাফ’ বলে পরিচিত শুভেন্দু অধিকারী অত্যন্ত ঠান্ডা স্বভাবের। এমনটাই দাবি করছেন তার মা। তার মায়ের দাবি বাকি ছেলেদের দুষ্টুমি করলে বকাবকি করলেও কখনো শুভেন্দুকে বকাবকি করতে হয়নি। কারণ ঠান্ডা স্বভাবের শুভেন্দু অধিকারীর খাওয়া-দাওয়া নিয়ে কোন বাছবিচার নেই। ইলিশ মাছ পেলেই খুব আনন্দ করে খান শুভেন্দু।

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর