“নম্বর ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে তারকা খ্যাতি কি অভিনয়ের জোরে তৈরি হচ্ছে, নাকি পিআর টিমের কৌশলে? এই প্রশ্নই নতুন করে সামনে আনলেন অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel)। সোশ্যাল মিডিয়ায় একাধিক তীক্ষ্ণ পোস্ট করে তিনি দাবি করেছেন, বর্তমান প্রজন্মের অনেক অভিনেত্রী প্রকৃত বক্স অফিস সাফল্য ছাড়াই নিজেদের ‘নম্বর ওয়ান’ বা ‘সুপারস্টার’ হিসেবে তুলে ধরছেন।

আমিশা প্যাটেল (Ameesha Patel)-এর বক্তব্য, আজকাল জনসংযোগ বা পিআর-এর মাধ্যমে জনপ্রিয়তার কৃত্রিম ছবি তৈরি করা হচ্ছে। তাঁর মতে, সুপারস্টার বলা যায় কেবল তাঁদেরই, যাঁরা একের পর এক ঐতিহাসিক বক্স অফিস সাফল্য উপহার দিয়েছেন। কয়েকটি মাঝারি মানের ছবি করে বা শুধুমাত্র আলোচনায় থাকলেই কেউ সুপারস্টার হয়ে যান না।

আরও পড়ুন: ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

নিজের বক্তব্যে তিনি তাঁর অভিনীত কহো না…. পেয়ার হ্যায়, গদর ১ বা গদর ২- এর সাফল্যের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, এই তিনটি ছবিই ভারতীয় বক্স অফিসে অসাধারণ সাফল্য পেয়েছে এবং দর্শকদের ভালোবাসা তাঁকে আজও সমানভাবে ঘিরে রেখেছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, গদর ৩ তৈরি হলে তা আরও বড় সাফল্য পেতে পারে। তাঁর মতে, এই ফ্র্যাঞ্চাইজির শক্তি এতটাই বেশি যে ভবিষ্যতে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আমিশা প্যাটেলকে আগামী দিনে হামরাজ ২- এ দেখা যেতে পারে। সম্প্রতি এই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হওয়ায় ভক্তদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। তাঁর সাম্প্রতিক মন্তব্য ইতিমধ্যেই বলিউডে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫