Ukraine জরুরি বৈঠকে বসল নিরাপত্তা পরিষদ

রাশিয়াকে আলোচনায় বসার প্রস্তাব ইউক্রেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক ডাকল নিরাপত্তা পরিষদ। ইউক্রেনের হয়ে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিত্ব করছেন সে দেশের রাষ্ট্রদূত সেরগিয় কিস্লাইৎসা। অন্যদিকে রাশিয়ার হয়ে নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব করছেন রাশিয়া উপ বিদেশমন্ত্রী সের্গেই ভার্শিনিন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আমেরিকা ও তাদের মিত্রশক্তি নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানায়। ইউক্রেন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা পরিষদ বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়।

জানা গিয়েছে নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনের রাষ্ট্রদূত জানিয়েছেন, তাঁর দেশ যুদ্ধ চায় না। চায় শান্তি। চায় স্থিতিশীলতা। কারণ, এই সব বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে স্থিতিশীল ইওরোপ। ইউক্রেনের রাষ্ট্রদূতের কথায়, ‘রাশিয়ার সামনে দুটো রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা সংঘাতে জড়িয়ে পড়া। আর দ্বিতীয় হল আলোচনায় বসা। সংঘাতে জড়িয়ে পড়লে ক্রেমলিনকে আন্তর্জাতিকমহলের কাছে সমালোচিত হতে হবে।’

ইউক্রেনের রাষ্ট্রদূত ছাড়াও বাকি সদস্যদেশগুলির প্রতিনিধিরাও রাশিয়াকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছে। উল্লেখ করা যেতে পারে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাংবাদিক সম্মেলনে জানান, রাশিয়া ইউক্রেনের ওপর যে কোনও সময়ে হামলা চালাবে। তাঁর আরও দাবি, ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া সেনা সরিয়ে নেওয়ার পরিবর্তে সীমান্তে আরও বেশি পরিমাণে সেনা মোতায়েন করেছে। যদিও মস্কোর তরফ থেকে ওই দাবি খারিজ করে দেওয়া হয়েছে। যদিও মস্কো সে দেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের উপরাষ্ট্রদূত বার্ট গরম্যানকে বহিষ্কার করেছে। পরিস্থিতি যে রীতিমতো তপ্ত, তা আর বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসল।

আরও পড়ুন যে কোনও সময়ে ইউক্রেনের উপর হামলা চালাবে রাশিয়া: প্রেসিডেন্ট বাইডেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ ব্রাত্যের! বিস্ফোরক দাবি সুকান্ত’র

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল