Loading live market data...
Loading active stocks...
Connecting...

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

Share:

নিজস্ব প্রতিনিধি,নায়াগ্রাম: বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন। নয়াগ্রামের ঘড়াতড়িয়ায় ভস্মীভূত খড়ের গাদা। অল্পের জন্য রক্ষা মাটির বাড়ি। ফের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার(Nayagram P.S.) ঘড়াতড়িয়া(Gharataria) এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বাজি ফাটানোর সময় ছিটকে যাওয়া আগুন পড়ে যায় পরিমল বেরার বাড়ির সামনে থাকা খড়ের গাদায়(Haystack)। আর তারপরই মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।আগুন দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে শুরু হয় চাঞ্চল্য। খড়ের গাদা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনের লেলিহান শিখা পাশের একাধিক মাটির বাড়ির দিকেও এগিয়ে যেতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়াগ্রাম থানার পুলিশ প্রশাসন। পুলিশ ও গ্রামবাসীদের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবি, সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অসতর্কতভাবে বাজি ফাটানো নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অন্যদিকে,গভীর রাতেঝাড়গ্রাম শহরে ফের আতঙ্কের আবহ। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঝাড়গ্রাম শহরের লোকাল বোট এলাকায়। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ প্রশাসন।

ঝাড়গ্রাম শহরের লোকাল বোট এলাকায় সারিবদ্ধভাবে থাকা সাতটি দোকান পুড়ে যায়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকাজুড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে প্রথমে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত সেই আগুন পাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন এবং ঝাড়গ্রাম জেলা পুলিশ। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সাতটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঠিক কী কারণে এই ভয়াবহ আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির