পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

Share:

May 11, 2026 10:56 pm
'আমদানি করা পণ্যের ব্যবহার কমান, অনলাইন ক্লাস ফিরুক স্কুল-কলেজে,' বার্তা মোদির
May 11, 2026 6:09 pm
পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা

বাংলার প্রথম বিজেপি সরকারের কারা হচ্ছেন মন্ত্রী? কে কোন দফতর পাচ্ছেন? সেই জল্পনার অবসান ঘটল। বন্টন করা হল দফতর। আজ, সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই দফতরগুলি বন্টন করা হয় বলে নবান্ন সূত্রে খবর।

গত শনিবার ব্রিগেডে শুভেন্দু অধিকারী সহ মন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বিজেপির ছয় জয়ী প্রার্থী। তাঁদের মধ্যেই এদিন দফতর বন্টন করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। খড়্গপুর সদরের জয়ী বিজেপি প্রার্থী পেয়েছেন পঞ্চায়েত-গ্রামোন্নয়ন দফতর সহ প্রাণীসম্পদ বিকাশ উন্নয়ন দফতর, অগ্নিমিত্রা পালের হাতে গিয়েছে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর। স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন অশোক কীর্তনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী করা হয়েছে নিশীথ প্রামাণিককে।

May 11, 2026 3:33 pm
চন্দ্রনাথ খুনে গ্রেফতার ৩ অভিযুক্তকে তোলা হয়েছে বারাসত আদালতে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় তিন অভিযুক্তকে ১৩ দিনের জন্য হেফাজতের নির্দেশে দেওয়া হয়েছে। আগামী ২৪ মে পর্যন্ত তারা পুলিশ হেফাজতে থাকবে। 

May 11, 2026 2:54 pm
মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু'মাসের মধ্যে শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের
May 11, 2026 2:34 pm
অসম সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অসমে মুখ্যমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার (১২ মেসকালে গুয়াহাটির খানাপারায় পশুচিকিৎসা মহাবিদ্যালয় মাঠে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে হাজির থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

May 11, 2026 2:08 pm
ভোট পরবর্তী হিংসা মামলা গড়াল হাইকোর্টে, মঙ্গলবার শুনানি
May 11, 2026 1:39 pm
চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবেনা: মুখ্যমন্ত্রী

রাজ্যে যেসকল সরকারি প্রকল্প চালু রয়েছে, কোনওটাই বন্ধ করা হবে না। পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পে বাংলাকে সক্রিয়ভাবে যুক্ত করার কাজ শুরু হয়েছে।

May 11, 2026 12:48 pm
'চাকরিতে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি'

প্রচুর শিক্ষিত যুবক-যুবতীর বয়স চলে গিয়েছে। সে কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনের বয়ঃসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে।

May 11, 2026 12:46 pm
ন্যায়বিচার ও সাহায্য

প্রথম ক্যবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নিচ্ছে সরকার। নিহত কর্মীদের সামাজিক ও কল্যাণকর দায়িত্ব নেবে সরকার।

May 11, 2026 12:43 pm
'সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে BSF-কে জমি হস্তান্তর'

সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। 

May 11, 2026 12:38 pm
আশ্বাস মুখ্যমন্ত্রীর

মানুষের জন্য কাজ করবে নতুন সরকার। বৈঠক থেকে বেরিয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের নাগরিকদের নিরাপত্তা ও সুশাসনের বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠকে কথা হয়েছে।

May 11, 2026 12:11 pm
নবান্নের ১৪ তলায় বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নবান্নের ১৪ তলায় বৈঠক করছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে হাজির রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামানিক, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু। 

May 11, 2026 11:32 am
সিজিওতে সুজিত বসু

সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তনমন্ত্রী সুজিত বসু। ছেলে সমুদ্র বসু ও আইনজীবীকে নিয়ে হাজির হয়েছেন তিনি। 

May 11, 2026 11:15 am
'গার্ড অফ অনার' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে

নবান্নে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার। সোমবার সকালে চিনারপার্কের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পৌঁছে যান শমীক ভট্টাচার্যের বাড়িতে। সেখান থেকে ২ জন একসঙ্গে গিয়েছিলেন সল্টলেকে রাজ্য বিজেপির দফতরে। সেখানে নতুন মুখ্যমন্ত্রীকে শঙ্খধ্বনি-পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হয়। বিজেপি দফতর থেকে নবান্নে এসে পৌঁছেছেন তিনি। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে ইনিংস শুরু করছেন শুভেন্দু অধিকারী। 

May 11, 2026 11:11 am
রাজ্য বিজেপি দফতর থেকে নবান্নের উদ্দেশে রওনা দিল মুখ্যমন্ত্রীর কনভয়
May 11, 2026 11:09 am
নবান্নে পৌঁছলেন অগ্নিমিত্রা পাল ও দিলীপ ঘোষ
May 11, 2026 10:54 am
গুজরাতের সোমনাথ মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
May 11, 2026 10:30 am
শমীকের বার্তা

‘‌ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলবে।’‌ সল্টলেকে বিজেপি দফতরে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পাশাপাশি সিন্ডিকেট রাজ ও গরুপাচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

May 11, 2026 10:14 am
রাজ্য বিজেপি দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, শঙ্খধ্বনি-পুষ্পবৃষ্টিতে স্বাগত
May 11, 2026 9:34 am
শমীক ভট্টাচার্যের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
May 11, 2026 9:15 am
মুখ্যমন্ত্রীর বৈঠক

আজ সোমবার (১১ মে) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠক। এদিন পাঁচটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। চিনারপার্কের বাড়ি থেকে বের হয়েছেন শুভেন্দু অধিকারী। 

May 11, 2026 9:05 am
মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন
হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর।
May 11, 2026 8:14 am
চন্দ্রনাথ খুনে নয়া মোড়

চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গ্রেফতার ৩ শার্প শুটার। গাড়ির ফাস্ট্যাগের সূত্র ধরে উত্তর প্রদেশ থেকে ২ জনকে এবং বক্সার থেকে ১জনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট