সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে সক্রিয় মৌসুমি বায়ু। সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপরে বিস্তৃত। যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাতাসে। তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। আর সেই মেঘ থেকেই তুমুল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ, বৃহস্পতিবার দুপুরে তেমনই বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছিল কলকাতার একাধিক এলাকা। হাওড়া-কলকাতা-হুগলির জন্য জারি হয়েছিল লাল সতর্কতা। সেই বিপদ কাটতে না কাটতেই ফের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় আর কিছুক্ষণের মধ্যে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আরও পডুন: শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

ওই তিন জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। তাই হাতে ছাতা থাকলেও নিস্তার পাবেন না আপনারা। হাওয়া অফিসের তরফে, সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তারপরেই দেখা যায় এদিন দুপুরে আকাশ কালো করে প্রবল বৃষ্টি নেমে আসতে তিলোত্তমায়। সঙ্গে সঙ্গে ঘনঘন বজ্রপাত পড়তে দেখা যায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

অপরদিকে উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টি হচ্ছে। সেই কারণে একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং থেকে কোচবিহার, বিশেষ করে পাহাড় সংলগ্ন পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গের পাঁচজেলায় আরও বৃষ্টি বাড়তে পারে, সেই কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি