বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিধানসভা নির্বাচনের সময়ে ভোটপ্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে। বিজেপির ইস্তেহারেও ছিল বাংলায় ক্ষমতাতে এলে ছয় মাসের মধ্যে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি। এবার সেই প্রতিশ্রুতিই পূরণ করতে চলেছে বিজেপি সরকার। সূত্রের খবর, আগামী সোমবার রাজ্য বিধানসভায় যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে তাতে আনা হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। সোমবারই বিধানসভায় পেশ হতে পারে সেই বিলটি। এবার সেদিন এই বিল পাশ করানো হবে নাকি সেটি নিয়ে আলোচনা হবে, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। তবে সোমবার একাধিক বিলের সঙ্গেই বিধানসভায় আসতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য বিধানসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই এই বিল পাস করাতে সমস্যা হবে না গেরুয়া শিবিরের। আর তেমনটা হলে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এমন চতুর্থ রাজ্য হবে, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হতে চলেছে। দেশের মধ্যে প্রথম উত্তরাখণ্ডে লাগু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি, তারপরে গুজরাত। অসমে গত মে মাসেই বিধানসভায় পাস হয়েছে এই বিল। এখন আইনে পরিণত হয়নি। তারপরের রাজ্য হতে চলেছে বাংলা।

আরও পডুন: শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

‘এক দেশ, এক আইন’ শুরু করার লক্ষ্যেই রাজ্যে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। যেখানে ভিন্ন ভিন্ন ধর্ম বা সম্প্রদায়ের জন্য আলাদা আইন থাকবে না। সকলের জন্য একই নিয়ম হবে। তবে উত্তরাখণ্ড ও গুজরাতের মতো পশ্চিমবঙ্গের অভিন্ন দেওয়ানি বিধিতে একই নিয়ম থাকবে নাকি কিছু সংযোজন বা বিয়োজন করা হবে, সেই ব্যাপারেই নিশ্চিত করে কিছুই বলা হয়নি। আগামী সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল যেমন পেশ করার কথা ভাবা হচ্ছে, তেমনই দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে কঠোর বিলও আনা হবে। এমনটাই সূত্রের খবর। সেই কথা আগেই জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই আগামী সোমবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনকে ঘিরে নজর থাকবে সকলের।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল