শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে 'কুরুচিকর মন্তব্য' করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ‘কুরুচিকর মন্তব্য’ করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখ আব্দুল (৪০)। তাঁর বাড়ি তমলুক থানার ধলহরা এলাকায়। কর্মসূত্রে তিনি গুজরাতের আমদাবাদে থাকেন এবং পেশায় সোনার কারিগর। ফেসবুকে তাঁর প্রোফাইলের নাম ‘শেখ সাহিল’। পুলিশ সূত্রের খবর, দিন কয়েক আগে তিনি তাঁর ফেসবুক পেজ থেকে লাইভে এসে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

বিষয়টি পুলিশের নজরে আসতেই ১৯ জুন তমলুক থানায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ধলহরার বাসিন্দা হলেও বর্তমানে আমেদাবাদে থাকেন। এরপর তাঁর গতিবিধির উপর নজরদারি শুরু করে পুলিশ। তাঁর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক ও সোর্স নেটওয়ার্কের মাধ্যমে তাঁকে গুজরাত থেকে খুঁজে বের করে তমলুকে নিয়ে আসা হয়। বুধবার রাতে তমলুক থানার আইসি পবিত্র গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে তমলুক থানার ধলহরা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আজ তথা বৃহস্পতিবার ধৃতকে তমলুক আদালতে তোলা হয়। বিচারক তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই রকম ঘটনা প্রথম নয়। দিন কয়েক আগে একই অভিযোগের ভিত্তিতে মুর্শিদাবাদ থেকে দুই নেটপ্রভাবীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁরা ফেসবুকে একটি পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেছিলেন। তাঁদের বাড়ি ছিল মুর্শিদাবাদের ডোমকল থানার কামড়াদিয়া এলাকায়। সমাজমাধ্যমে তাঁরা ‘কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে পরিচিত।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল