জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা, প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে এই দুর্যোগকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। উদ্ধারকাজ এখনও জোরকদমে চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, শক্তিশালী এই ভূমিকম্পে অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯৭১ জন। 
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, মূল ভূমিকম্পের মাত্র ৪০ সেকেন্ড আগে ৭.২ মাত্রার একটি অগ্রকম্পন অনুভূত হয়। এরপর ৭.৫ মাত্রার প্রবল কম্পনে কেঁপে ওঠে গোটা দেশ, যার ফলে বহু ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস। ১৯৬৭ সালের বিধ্বংসী ভূমিকম্পের সাক্ষী এক বাসিন্দা জানান, জীবনে এত ভয়াবহ পরিস্থিতি তিনি আগে কখনও দেখেননি। ক্ষতিগ্রস্ত একটি বহুতল ভবন থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসা আরেক বাসিন্দার কথায়, ‘চারপাশের দৃশ্য যেন কোনও আতঙ্কের চলচ্চিত্রের দৃশ্যকেও হার মানায়।’
এই মানবিক বিপর্যয়ের পর ভেনিজুয়েলার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দ্রুত উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা এবং জরুরি ত্রাণসমাগ্রী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের