আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি করে ধর্ষণ-খুনের মামলার তদন্তে ঢিলেমি দেখাচ্ছে সিবিআই! নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরেও তদন্তের অগ্রগতি হয়নি, সেই কারণে ক্ষুব্ধ আদালত। আজ, বৃহস্পতিবার আর জি করে ধর্ষণ-খুনের মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় সিবিআই। তা খতিয়ে দেখার পরেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, ‘নতুন করে নির্দেশের পরেও তদন্ত এগোয়নি। সিবিআই ডিরেক্টর কি এখনও বুঝতে পারছেন না যে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নাকি উনি ভেবেছেন, পুরনো তদন্তই খতিয়ে দেখতে বলা হয়েছে। ২০২৪ সালের অক্টোবর মাসে নিম্ন আদালতে আরজি কর মামলার চার্জশিট জমা পড়ার পরে তদন্ত একচুলও এগোয়নি। আগামী ৬ আগস্ট তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।’

আরও পডুন: রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

রাজ্যে পালাবদলের পর খুলেছে আর জি কর ফাইলস। এই কাণ্ডে ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন তিন আইপিএস অফিসার। কলকাতা হাইকোর্টেও এই মামলা গিয়েছে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে। তারপরেই আদালতের তরফে সিবিআইকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়। ধর্ষণের ঘটনা যেখানে ঘটেছিল, সেই এলাকা ঘিরে ফেলতে নির্দেশ দিয়েছিল আদালত। সঙ্গে ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যদিও সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেনি সিবিআই। পাশাপাশি, নতুন করে তদন্তের নির্দেশ দেওয়ার সময়ে সিবিআইকে সিটও গড়ার কথাও বলেছিল আদালত। আজ, বৃহস্পতিবার সেই সিটের তদন্তকারী অফিসার (IO)-কেও সরানোর নির্দেশ দিলেন বিচারপতিরা। এদিন সিবিআইয়ের রিপোর্ট দেখে বিচারপতি শম্পা সরকার প্রশ্ন তোলেন, ‘পরিবারের কী অভিযোগ রয়েছে? কেউ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে সেটাও তো সিবিআইকে খুঁজে বের করতে হবে।’ এই মামলার শুনানিতে সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দাগেন অভয়ার পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বদলে সিআইডির হাতে তদন্তভার দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। তবে, বিচারপতি শম্পা সরকার সিবিআইয়ের উপরেই ভরসা রেখেছেন।

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার আগেই সরকারি সম্পত্তি নষ্ট মামলায় গ্রেফতার আরও ৩

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল