Ukraine: হামলার অজুহাত খুঁজছে রাশিয়া: মার্কিন বিদেশ সচিব

ইউক্রেন সফর বাতিল মার্কিন বিদেশ সচিবের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইউক্রেন হামলার অজুহাত খুঁজছে। এমনই বিস্ফোরক মন্তব্য মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মার্কিন বিদেশ সচিবের ইউক্রেন যাওয়ার কথা ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে মার্কিন বিদেশ সচিব তাঁর প্রস্তাবিত সফর বাতিল করেন। যোগ দেন নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে।

ওই বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে মার্কিন বিদেশ সচিব হোয়াইট হাউজে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এক প্রশ্নের উত্তরে মার্কিন বিদেশ সচিব বলেন, ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের খবর একেবারেই ঠিক নয়। রাশিয়ার যেন-তেন-প্রকারে ইউক্রেনের উপর হামলা চালাতে পারে। রাশিয়া এখন হামলার যুক্তি সাজাতে ব্যস্ত।

মার্কিন বিদেশ সচিব বলেন, ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া যে সেনা প্রত্যাহার করছে না, তার স্পষ্ট প্রমাণ আমেরিকার হাতে রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, ‘প্রতি মুহূর্তে যে প্রমাণ আমাদের হাতে উঠে আসছে, তা স্পষ্ট রাশিয়া যে কোনও সময়ে ইউক্রেনের ওপর হামলা চালাবে।’

উল্লেখ করা যেতে পারে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকালই সাংবাদিকদের জানান, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের মুখ থেকে এল সতর্কবার্তা।

প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা প্রশমনে নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে। নিরাপত্তা পরিষদে ইউক্রেনের প্রতিনিধি রাশিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। মস্কো সেই প্রস্তাবে সাড়া দেয় কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন যে কোনও সময়ে ইউক্রেনের উপর হামলা চালাবে রাশিয়া: প্রেসিডেন্ট বাইডেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ ব্রাত্যের! বিস্ফোরক দাবি সুকান্ত’র

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল