Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাজ্যে বড় পালাবদল, বাস্তবায়িত হবে দীঘা-জলেশ্বর রেলপ্রকল্প ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ১৫ বছর পর ক্ষমতার পালাবদল।তৃণমূলকে বিপুল ব্যবধানে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। শনিবার (৯ মে) পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপির জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদল হতেই দীঘা-জলেশ্বর রেলপথ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি উঠতে শুরু করেছে। 

ওড়িশার অংশের জলেশ্বর থেকে চন্দনেশ্বর পর্যন্ত ৩৪ কিলোমিটার অংশের জমি অধিগ্রহণের কাজ বছরখানেক আগে শুরু হয়ে গিয়েছে। বাকি পশ্চিমবঙ্গের অংশে অর্থাৎ চন্দনেশ্বর থেকে দীঘা পর্যন্ত ৮ কিলোমিটার জমি অধিগ্রহণের প্রক্রিয়া আটকে রয়েছে। বিগত তৃণমূল রাজ্য সরকার জমি না দেওয়ার কারণেই অধিগ্রহণের কাজ আটকে রয়েছে বলে অভিযোগ বিজেপি নেতাদের। দ্রুত চন্দনেশ্বর থেকে দীঘা পর্যন্ত জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে এই প্রকল্পের সফল রূপায়ণ করা হোক বলে দাবি তুলেছেন পর্যটক মহল সহ দুটি রাজ্যের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

প্রসঙ্গত, দীঘা-জলেশ্বর রেলপথের দাবি দীর্ঘদিনের। এই প্রকল্পটি ২০১০-১১ আর্থিক বর্ষে অনুমোদন করেছিল রেলদপ্তর। প্রতিবছর বাজেটে নামমাত্র অর্থ বরাদ্দ করে প্রকল্পটি বাঁচিয়ে রেখেছিল রেলদপ্তর। তবে নানা টানাপোড়েনের পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রচেষ্টায় বছরদেড়েকে আগে এই প্রকল্প নতুনভাবে প্রাণ পায়।  জলেশ্বর থেকে চন্দনেশ্বর পর্যন্ত জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বাংলার রাজনীতিতে পালাবদলের পরে বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকারের সৌজন্যে জমির সমস্যা কেটে যাওয়ার বিষয়ে আশাবাদী রেলের আধিকারিকরা। এখন দেখার নির্মীয়মাণ প্রকল্পগুলির কাজের গতি পাবে।

জলেশ্বর-দীঘা রেলপথ হলে শিবক্ষেত্র চন্দনেশ্বর ও জেলা সদর বালেশ্বরকে একসূত্রে বাঁধবে। ফলে চন্দনেশ্বর মন্দির, পর্যটন কেন্দ্র তালসারি ও উদয়পুর, ভুষণ্ডেশ্বর মন্দির, বিচিত্রাপুর ম্যানগ্রোভ অভয়ারণ্যের পর্যটনের প্রসার হবে। পর্যটকরা এই সমস্ত জায়গায় সহজে যাতায়াত করতে পারবেন। স্থানীয় এলাকার পড়ুয়া, ব্যবসায়ী এবং রোগীদের সুবিধা হবে।

চারদিকে শুধু ‘প্রোটিন’ ট্রেন্ড! শৈশবের ডাল-ভাতের আসল পুষ্টির কথা মনে করালেন আলিয়া ভাট

মুম্বইকে হারানোর পর অশ্লীল অঙ্গভঙ্গি, RCB খেলোয়াড়ের আচরণের ভিডিও ভাইরাল

‘ভক্তদের হয়রানি সহ্য করব না’, কানাডায় কনসার্ট বিতর্কে মুখ খুললেন দিলজিৎ

বিজেপির নিহত কর্মীদের পরিবারের পাশে রাজ্য, নেওয়া হবে সমস্ত দায়িত্ব: শুভেন্দু অধিকারী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন ইরানের বিদেশমন্ত্রী

পারিবারিক বিবাদের জেরে সুপারি কিলার দিয়ে শ্বশুরকে খুন, আটক জামাই সহ ২

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

‘‌সীমান্ত রক্ষায় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর’‌, সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০ বছর পর মুখে ভাত তুললেন বিজেপি কর্মী, কারণ জানলে চমকে যাবেন

ক্রিকেট খেলতে গিয়ে মাথার খুলি উদ্ধার! একই এলাকায় ফের মানব কঙ্কাল ঘিরে রহস্য