Loading live market data...
Loading active stocks...
Connecting...

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল নেতা অরূপ রায়ের ঘনিষ্ঠ শামিম আহমেদের বাড়িতে গোপন সুরঙ্গের খোঁজ পেল পুলিশ। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, প্রাসাদের মতো বাড়িতে ছিল এমনই গোপন সুরঙ্গ। এই বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে উঠেছে পুলিশের। ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছে শামিম আহমেদের। সেই কারণে তার খোঁজ করতে বাড়িতে গিয়েছিল শিবপুর থানার পুলিশ। বর্তমানে ফেরার রয়েছেন অভিযুক্ত শামিম আহমেদ।

প্রাসাদের মতো এই বাড়ির ছবি আগেও সামনে এসেছিল। কিন্তু তখন জানা যায়নি, বাড়ির মধ্যেই রয়েছে সুড়ঙ্গ। পুলিশ তল্লাশি চালিয়েছে এই বাড়িতে। তখনই দেখা যায়, বাড়ির ভিতরের সুরঙ্গের মধ্যেও রয়েছে বিলাসবহুল ঘর। সেখানে দামি দামি আসবাবপত্রে ঠাসা। খাট থেকে কারুকার্য করা ড্রেসিং টেবিল সবই আছে সেখানে। সিনেমার সেটকেও হার মানায় এই ঘর। এক কথায় বলা যেতেই পারে আন্ডারগ্রাউন্ড হাভেলি। সংখ্যালঘু এলাকার ডন হিসেবে পরিচিত এই শামিম আহমেদ। সেই ডনের ঘরের সাজগোজও রাজকীয়।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত শামিম আহমেদ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ২০২৪ সালে রামনবমীর সময়ে হওয়া অশান্তিতেও তার নাম জড়িয়েছিল। তাকে গ্রেফতারও করা হয়েছিল। বর্তমানে জামিনে বাইরে রয়েছেন তিনি। এবার ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীর উপরে হামলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই তাকে খুঁজছে পুলিশ। বাড়ির উপর থেকে দেখে বোঝার উপায় নেই নীচে কী রয়েছে। কিন্তু সুরঙ্গ দিয়ে নিচে নামতেই বিলাসবহুল ঘর দেখে তাজ্জব পুলিশ কর্তারা। হঠাৎ মাটির নীচে এই ঘর তৈরি করা নিয়ে প্রশ্ন উঠছে। 

রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, এখন গুহা-সুড়ঙ্গ অনেক কিছুই বের হবে। টাকার পাহাড়ও বেরোবে। শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেছেন, ৫০০ বছরের পুরনো শহরকে নষ্ট করে দিয়েছে অরূপ রায়রাই। জমি প্রোমোটিং থেকে শুরু করে লুঠ, মাদক পাচারের মতো ঘটনা ঘটছে এই শহরে। এই সমস্ত কিছু বন্ধ করা হবে।  

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের