‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে। আর তারপরই শিল্প ও কর্মসংস্থান নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নিয়েছেন, চাকরির ক্ষেত্রে পাঁচ বছর ছাড় দেওয়া হবে যুবক–যুবতীদের। আর আজ, মঙ্গলবার বিএনসিসিআই–এর অনুষ্ঠানে রাজ্যে শিল্পের সম্ভাবনা নিয়ে বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শিল্পপতিদের অভয়ও দিলেন তিনি। শিল্পমহলের আস্থা ফেরাতে এদিন গুরুত্বপূর্ণ বার্তা দেন এই বিজেপি নেতা। পশ্চিমবঙ্গে এখন কর্মসংস্থানের হাল ফেরাতে বড় শিল্পের যে প্রয়োজন সে কথাও বলেছেন তিনি।

এদিকে নতুন সরকারের আমলে শিল্প স্থাপনে কোনও ‘তোলাবাজি’ বা ‘কাটমানি’ সংস্কৃতি বরদাস্ত করা হবে না বলেও দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি। আর তাই বণিকসভায় ব্যবসায়ীদের সামনে বলেন, ‘‌পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে। শিল্পের জন্য জমিনীতির প্রয়োজন। তা খুব শীঘ্রই নিয়ে আসা হবে। কারখানা করতে গেলে কোনও রাজনৈতিক দল আর আপনাদের কাছে টাকা চাইতে আসবে না। আগের সরকার শিল্প নিয়ে চরম উদাসীন ছিল। বাংলার শিল্পপতিরা এই রাজ্য ছেড়ে উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডে বিনিয়োগ করতে বাধ্য হয়েছেন। শিল্পপতিদের ওপর যে দলীয় দখলদারি এতদিন চলছিল, তার অবসান হয়েছে।’‌

অন্যদিকে পূর্ববর্তী সরকার শিল্পপতিদের কোনও সহযোগিতা করেনি। আজ বেঙ্গল চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, ‘‌অতীতে রাজ্য সরকার আর শাসকদলের মধ্যে একটা সূক্ষ্ম রেখা ছিল, যা গত ১৫ বছরে মুছে গিয়েছিল। সরকার আর দল এক হয়ে গিয়েছিল। আমরা সেই রেখাটিকেই আরও চওড়া করব। এটি কোনও বিজেপি সরকার নয়, এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বর্তমান রাজ্য সরকারের আমলে বাংলায় বিনিয়োগ হবে। শিল্প আসবে। ভয় কাটিয়ে বিনিয়োগ করতে পারবেন।’‌

এছাড়া ক্ষমতায় আসার পর শিল্পের হাল ফেরাতে বার্তা দিলেন বিজেপি নেতা। রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, ‘‌শিল্পপতিদের উপরে দখলদারি চালানো হচ্ছিল। তাঁদের কোনও নিরাপত্তা ছিল না। রাজ্যে বিনিয়োগ করতে সমস্যায় পড়ছিলেন শিল্পপতিরা। তাই এতদিন রাজ্যের শিল্পপতিরা ভিন রাজ্যে বিনিয়োগ করতেন। এভাবে বাংলা থেকে প্রচুর শিল্প চলে গিয়েছে। আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, কোথাও কোনও অসুবিধা হবে না। সরকার আপনাদের পূর্ণ সহযোগিতা করবে।’‌

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ