চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

শোনা যাচ্ছে, গোপনে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছেন 'লক্ষ্মী ঝাঁপি'-র দীপ-ঝাঁপি ওরফে সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে আবারও সানাইয়ের সুর। শোনা যাচ্ছে, গোপনে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আশীর্বাদ সেরেছেন ‘লক্ষ্মীঝাঁপি’-র দীপ-ঝাঁপি ওরফে সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়। টলিউড সূত্রের খবর, গত ১০ মে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে আয়োজিত একটি ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের আশীর্বাদ সম্পন্ন হয়েছে। অবশ্য এই বিষয়ে এখনও মুখ খোলেননি তারকা যুগল। তাহলে তাঁদের বিয়ে কবে? সূত্রের খবর, ‘লক্ষ্মীঝাঁপি’ ধারাবাহিক শেষ হওয়ার পরই সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। বেশ কিছুদিন ধরেই সৌরভ এবং শুভস্মিতার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল ইন্ডাস্ট্রির অন্দরে।

সোশ্যাল মিডিয়ায় বারবার তাঁদের প্রেমের খবর রটেছিল। নানা সময়ে একসঙ্গে তাঁদের অনেক ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। তা নিয়েই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর আগে অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৌরভ। কিন্তু বিয়ের চারবছরের মাথাতেই তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। চলতি বছর ২৩ জানুয়ারি শৈশবের বন্ধু দেবমাল্যর গলায় মালা দিয়ে দ্বিতীয়বার বৈবাহিক জীবনের ইনিংস শুরু করেছেন মধুমিতা সরকার। এরপর থেকেই গুঞ্জন প্রাক্তন স্ত্রীর বিয়ের পর এবার হয়তো সৌরভও বিয়ে করবেন। সিরিয়ালে শুভস্মিতার সঙ্গে তাঁর রসায়ন ব্যাপক প্রশংসিত হয়। দুজনেই পরস্পরের জন্মদিন ব্যক্তিগতভাবে পালন করেছেন।

আরও পড়ুনঃ ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁদের পোস্ট করা একটি ছবি দেখেই তাঁদের বিয়ের আশীর্বাদের ইঙ্গিত পেয়েছেন অনুরাগীরা। ছবির নীচে ইন্ডাস্ট্রির অনেকে শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু আশীর্বাদ নিয়ে স্পিকটি নট সৌরভ এবং শুভস্মিতা। অভিনেতা এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার বিয়ে বা আশীর্বাদ কিছুই হয়নি। সম্প্রতি তাঁর বাড়িতে একটি ছোট্ট অনুষ্ঠান হয়েছিল। আর কিছুই নয়।

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়