ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

দিলজিৎ ২০২২ সাল থেকে মার্কিন নাগরিক। তিনি সেই বছরের সেপ্টেম্বর থেকে মার্কিন পাসপোর্ট নিয়ে দেশ-বিদেশে যাতায়াত করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই গুঞ্জন চলছে রাজনীতিতে যোগ দিতে চলেছেন বিখ্যাত পঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। যদিও গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন গায়ক নিজেই। তিনি আপাতত গান এবং অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান। কিন্তু এখন শোনা যাচ্ছে, ভারতীয় রাজনীতিতে যোগ দিতে চাইলেও দিলজিৎ পারবেন না। কারণ তিনি ভারতীয় নাগরিকই নন। অথচ নিজেকে বরাবর ‘পাঞ্জাবী’ বলে গর্ব করেন। একটি প্রতিবেদন অনুসারে, দিলজিৎ ২০২২ সাল থেকে মার্কিন নাগরিক। তিনি সেই বছরের সেপ্টেম্বর থেকে মার্কিন পাসপোর্ট নিয়ে দেশ-বিদেশে যাতায়াত করছেন। আর ই-ভিসায় ভারতে যাতায়াত করেন। গায়কের শেষ ভিসা ২০১৮ সালে মুম্বই থেকে ইস্যু করা হয়েছিল। তার আগে পাসপোর্টটি জাম্বিয়া থেকে ইস্যু করা হয়েছিল। এও জানা যায় যে, দিলজিৎ দোসাঞ্জের স্ত্রী সন্দীপ কৌর একজন মার্কিন নাগরিক। আর দিলজিৎ মার্কিন নাগরিকত্ব নেওয়ার সময় তাঁর আবাসিক ঠিকানা হিসেবে ক্যালিফোর্নিয়ার একটি পাঁচ বেডরুমের বাংলো দেখিয়েছিলেন। দিলজিতের সম্পর্কে এই তথ্য এখন নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। তবে নাগরিকত্ব নিয়ে দিলজিৎ এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

বর্তমানে বিশ্বমঞ্চে দিলজিৎ অন্যতম জনপ্রিয় ভারতীয় শিল্পী। সারা বছরই বিশ্বের একাধিক দেশে কনসার্ট থাকে দিলজিতের। এখন কানাডাতে কনসার্ট করছেন গায়ক অভিনেতা। বছরের পর বছর ধরে দিলজিৎ দোসাঞ্জের ভাবমূর্তি পঞ্জাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দিন কয়েক আগেই দিলজিৎ দোসাঞ্জের কানাডার কনসার্টে খালিস্তানি পতাকা নিয়ে কিছু দর্শকের তাণ্ডবের কথা প্রকাশ্যে এসেছিল। যে কারণে মাঝ পথেই গান গাওয়া থামিয়ে দিয়েছিলেন গায়ক। সঙ্গে খালিস্তানপন্থীদের তাঁর কনসার্ট থেকে বের করে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন নিরাপত্তাকর্মীদের। এই নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। এরপরেই গায়কের ম্যানেজারের হরিয়ানার বাড়িতে গুলি হামলা চালায় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।

পরে দায় স্বীকার করে বিষ্ণোইয়ের গ্যাং ফেসবুক পোস্ট গায়ককে হুমকি দিয়ে বলেন, তাঁর ম্যানেজার স্বভাবে ভাল নয়। সে বিদেশে মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করে। একাধিকবার দিলজিৎ-কে এই বিষয়ে বার্তা পাঠানো হয়েছিল। তাও তিনি ম্যানেজারকে ছাঁটাই করেননি। এবার শেষ সতর্কবার্তা, এরপরেও যদি দিলজিৎ কথা না শোনেন, তাহলে তাঁকে এবং তাঁর ম্যানেজার দুইজনকেই মেরে ফেলা হবে। তবে এই হুমকির পরেও অভিনেতা-গায়ক এখনও মুখ খোলেননি। এবার তাঁর সম্পর্কে বিদেশি নাগরিক হয়ে ভারতে থাকার নতুন অভিযোগ উঠল। আইন অনুসারে, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনকারী বিদেশি নাগরিকদের নাগরিকত্ব আইনে নির্ধারিত বসবাসের শর্তাবলী পূরণ করতে হয়। আবেদন করার আগে তাঁদের একটি নির্দিষ্ট সময় ধরে ভারতে বসবাস করতে হয় ও তাঁর প্রমাণও দিতে হয়। পঞ্জাবের কালান গ্রামে জন্মগ্রহণকারী, দিলজিৎ GOAT, MoonChild Era, Ghost এবং Ishq Da Uda Ada-এর মতো হিট অ্যালবামের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। এছাড়া তাঁকে উড়তা পাঞ্জাব, চমকিলা, ‘বর্ডার 2’-এর মতো একাধিক চলচ্চিত্রে দেখা গিয়েছে।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার