আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনি নির্মাণ ভাঙতেও মানতে হবে আইন। তিলজলা বাড়ি ভাঙায় স্থগিতাদেশ দিয়ে জানাল কলকাতা হাইকোর্ট। তিলজলার অগ্নিকাণ্ডের পর, সেই ঘটনায় জিরো টলারেন্স নীতি মেনে বেআইনি বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছিল। সেই কাজের উপরে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ, শুক্রবার (১৫ মে) বিচারপতি রাজা বসু চৌধুরী নির্দেশ দিয়ে বলেছেন আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ।

পাশাপাশি শহরজুড়ে বেআইনি নির্মাণ নিয়েও কড়া নির্দেশ আদালতের। এদিন বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে এই সংক্রান্ত মামলা ওঠে। তাতে আদালত বলে, একাধিক মামলায় দেখা গিয়েছে শহরজুড়ে ব্যাঙের ছাতার মতো বোইনি নির্মাণ হয়েছে। সেই নির্মাণ ভাঙার জন্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলেও পূর্বতন সরকার কোনও পদক্ষেপ নেয়নি। শুধু তাই নয়, কলকাতা পুরসভার জলাশয়ের ১০৮ খানা প্লট চিহ্নিতকরণ সংক্রান্ত বিষয়েও পদক্ষেপ করা হয়নি। এদিন আদালত আরও বলে, আইন অনুযায়ী সব প্রক্রিয়া চলবে। আগামী ২২ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন-আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

গত মঙ্গলবার দুপুরে তিলজলায় বহুতলের একটি কারখানায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বহুতলে।  সেই সময়ে সেখানে কাজ করছিলেন ৫ থেকে ৬ জন। আটকে পড়েন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়। যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল দমকলকে। পরে সকলকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও ২জনকে বাঁচানো যায়নি। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। কারখানাটি বেআইনিভাবে চলছিল বলে জানা গিয়েছে। এই ঘটনার ৩০ ঘন্টার মধ্যে ওই কারখানা ভাঙার কাজ শুরু হয়েছিল। বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণে জিরো টলারেন্সের কথা বলেছে। রাজ্যজুড়ে যেখানেই বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছে তার বিরুদ্ধে নিয়ম মেনে ব্যবস্থা নেবে প্রশাসন। যেসব বাড়ির ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ এনওসি (NOC)নেই সেই বাড়িগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বৈধ বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমতি না থাকলে ব্যবস্থা নেবে প্রশাসন। 

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক