আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বিজেপি সরকার গঠন হয়েছে। এবার সেই সরকারকে পথ দেখাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ আজ শুক্রবার রাতে কলকাতায় আসবেন। আগামীকাল শনিবার শহরে বিজেপির বিধায়ক এবং মুখ্যমন্ত্রী–সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি বলে সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শপথের দিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে। তারপর ফিরে যান নয়াদিল্লি। এবার আবার তিনি আসছেন নয়া সরকারকে দিশা দেখাতে বলে জানা গিয়েছে।

এদিকে বিজেপি সূত্রে খবর, মন্ত্রী এবং বিধায়কদের আগামী পাঁচ বছরের কাজ বুঝিয়ে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত সিপিএম এবং তৃণমূলের সরকারের তুলনায় বিজেপির সরকার কেমনভাবে পার্থক্য তৈরি করে নজির সৃষ্টি করবে সেটিও স্পষ্ট করে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার এবং দল যাতে এক হয়ে না যায় সেই পথও বাতলে দেবেন তিনি। রাজ্যের নতুন সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েও আলোচনা হতে পারে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এখন নয়াদিল্লিতে। তিনিও ফিরে আসবেন। নয়াদিল্লিতে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে শমীকবাবুর বলে সূত্রের খবর।

অন্যদিকে আগামী দিনে বাকি প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের পাশাপাশি নতুন নীতি ও পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। এই বিষয়ে মন্ত্রী এবং বিধায়কের মধ্যে বার্তা দিতেই বৈঠক করা হবে বলে জানা গিয়েছে। নতুন সরকারের ক্ষমতার ভারসাম্য, আঞ্চলিক সমীকরণ এবং সংগঠনের বিশ্বস্ত মুখদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া নিয়ে কথা হতে পারে। আজই কলকাতায় আসছেন সুনীল বনসল। সুতরাং যে বৈঠক হতে চলেছে সেখানে সকলেই থাকবেন বলে সূত্রের খবর। রাজ্যে শিল্পায়ন এবং বিনিয়োগ টানতে তৎপর হয়েছে নতুন বিজেপি সরকার। উৎপাদন ও ভারী শিল্প ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে দিশা দেখাতে পারেন শাহ।

এছাড়া অমিত শাহের ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী–সহ বাকি পাঁচ মন্ত্রী উপস্থিত থাকবেন বলে খবর। ওই বৈঠকে বাকি মন্ত্রীদের নাম ঘোষণা করতে পারেন শাহ বলে সম্ভাবনা দেখা যাচ্ছে। গত ৮ মে তাঁর উপস্থিতিতে আয়োজিত বৈঠকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় বিজেপির পরিষদীয় দল। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক কোথায় হবে সেটা এখনও চূড়ান্ত করা যায়নি। শনিবার বৈঠকের সময়ও চূড়ান্ত হয়নি। কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনিক কাজের ফাঁকে এই বৈঠক হবে সেটা জানা গিয়েছে।

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি