বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে বর্ষা প্রবেশের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তীব্র গরমে হাঁসফাঁস করা দেশের কোটি কোটি মানুষের জন্য স্বস্তির খবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর (India Meteorological Department)। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু স্বাভাবিক সময়ের আগেই দেশে প্রবেশ করতে পারে। কেরলমে বর্ষা প্রবেশের সম্ভাব্য তারিখ ২৬ মে। দেশে মূলত ১ জুন থেকে বর্ষা মরসুম শুরু হয়। 

তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পূর্বাভাসে চার দিন এদিক ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ২২ মে থেকে ৩০ মে-র মধ্যে যে কোনও দিন কেরলমে বর্ষার আগমন ঘটতে পারে। যদি এই পূর্বাভাস সত্যি হয়, তবে তা হবে টানা কয়েক বছরের মতো আরও একবার আগাম বর্ষা আগমনের নজির। দেশের বিস্তীর্ণ অংশ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। রাজস্থানের বাড়মেড়ে তাপমাত্রা ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস ছুয়েছে। মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় গরমের সতর্কতা জারি রয়েছে। কেরলমকেই বর্ষার প্রবেশদ্বার হিসেবে ধরা হয়। কারণ, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রথম এই রাজ্যেই পৌঁছায়। এখান থেকেই ধাপে ধাপে বৃষ্টি উত্তর ও পূর্ব ভারতের দিকে অগ্রসর হয় এবং সাধারণত জুলাইয়ের মাঝামাঝি সময়ে গোটা দেশে বর্ষা শুরু হয়। 

আরও পড়ুন: প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে ‘স্মার্টফোন’, জেল সুপারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

ভারতীয় মৌসম বিভাগ ২০০৫ সাল থেকে বিশেষ পরিসংখ্যানভিত্তিক মডেলের সাহায্যে বর্ষার আগমনের পূর্বাভাস দিয়ে আসছে। গত দুই দশকে এই মডেল অত্যন্ত নির্ভরযোগ্য প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে (২০২২ সালে ২৯ মে, ২০২৪ সালে ৩০ মে এবং ২০২৫ সালে ২৪ মে) কেরলমে বর্ষা প্রবেশ করেছিল। ভারতের কৃষি, জলসম্পদ ও দৈনন্দিন জীবন বর্ষার উপর গভীরভাবে নির্ভরশীল। তাই সময়ের আগেই মৌসুমি বায়ুর আগমন শুধু গরম থেকে স্বস্তি নয়, কৃষক থেকে সাধারণ মানুষ সকলের কাছেই আশার বার্তা নিয়ে আসে।

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

ভালোবেসে ৩৮বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

স্বামী হয়েও মাধুরীর সিনেমা দেখতে চাইতেন না শ্রীরাম নেনে, কেন জানেন?

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ

ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির, জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ